বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বেলুচিস্তানে ভারতের কথিত সম্পৃক্ততার প্রমাণ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
গত জুমুয়াবার জিও নিউজ-এর ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি বলেন, বেলুচিস্তানের পরিস্থিতি কেবল রাজনৈতিক, আইন-শৃঙ্খলা বা সন্ত্রাসবাদের সমস্যা নয়; বরং আফগানিস্তানকে ব্যবহার করে ভারতের চাপিয়ে দেয়া একটি ‘পূর্ণমাত্রার যুদ্ধ’। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
রানা সানাউল্লাহ বলেন, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে, ভারতের বিরুদ্ধে সংগৃহীত সুনির্দিষ্ট প্রমাণ আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা হবে। তার দাবি, পাকিস্তানের ভেতরে হামলা চালাতে আফগানিস্তানকে পরিকল্পিতভাবে প্রক্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ জুমুয়াবার আরও ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করেছে। এতে এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে।
মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে প্রাণঘাতী হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং বেলুচিস্তান পুলিশের যৌথ অংশগ্রহণে এই অভিযান শুরু হয়।
চলমান অভিযানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষয়ক্ষতি হলেও সাম্প্রতিক তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ মোট ৪২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার কোয়েটায় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সংক্রান্ত প্রাদেশিক অ্যাপেক্স কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেলুচিস্তানে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসবাদ’ নির্মূলে বেসামরিক ও সামরিক নেতৃত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজের অসৎ পরিকল্পনা আমাদের নস্যাৎ করতে হবে।
ভারতের প্রতি ইঙ্গিত করে শেহবাজ বলেন, পাকিস্তানের ‘পূর্বাঞ্চলীয় প্রতিবেশী’ সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর পেছনে রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পাকিস্তানে হামলা চালাতে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘরছাড়া ৬ লক্ষাধিক অধিবাসী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ভুগছে সিকেএম সিনড্রোম রোগে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কঙ্গোতে ইবোলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড সেন্টার এবং জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে -আইআরজিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












