তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শতাধিক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞকে জরিমানা করেছে। পাশাপাশি তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে পুনঃপ্রশিক্ষণে অংশ নিতে বাধ্য করা হয়েছে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সদস্য ৩৮টি দেশের মধ্যে তুরস্কে সিজারের মাধ্যমে প্রসবের হার সবচেয়ে বেশি। প্রতি এক হাজার জীবিত জন্মের মধ্যে প্রায় ৬১৫টি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয়েছে।
চিকিৎসকদের মতে, স্বাভাবিক প্রসবের তুলনায় সিজার অনেক কম সময়ে শেষ করা যায়। এতে জটিলতা ও আইনি ঝুঁকিও কম থাকে। তাই অনেক চিকিৎসক এই পদ্ধতি বেছে নেন।
তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার জন্মহার বাড়ানোর লক্ষ্যে ডিকেড অব দ্য ফ্যামিলি কর্মসূচির আওতায় স্বাভাবিক প্রসবকে উৎসাহ দিচ্ছেন। এর অংশ হিসেবে ২০২৫ সালের এপ্রিল থেকে চিকিৎসাগত প্রয়োজন ছাড়া বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসব নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিজারিয়ানের হার বেশি হওয়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ানস জানিয়েছে, অনেক চিকিৎসককে সতর্কবার্তা দেওয়া হয়েছে, শৃঙ্খলাভঙ্গের তদন্তের মুখোমুখি করা হয়েছে, সাময়িকভাবে চিকিৎসাসেবা থেকে বিরত রাখা হয়েছে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে পাঠানো হয়েছে।
এদিকে, ইস্তাম্বুলের কাছে সাকারিয়ার একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসককে উচ্চ সিজারিয়ান হারের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাকে ছয় মাসের জন্য চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। এই সময়ে তাকে সরকারি হাসপাতালে প্রশিক্ষণ নিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবার চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি পাবেন। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘরছাড়া ৬ লক্ষাধিক অধিবাসী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ভুগছে সিকেএম সিনড্রোম রোগে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কঙ্গোতে ইবোলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড সেন্টার এবং জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে -আইআরজিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












