যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ চললেও রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। বরং যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। একই সঙ্গে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছে, সামরিক চাপ প্রয়োগ করে রাশিয়াকে কোনো শান্তি চুক্তিতে বাধ্য করা যাবে না। তার দাবি, ইউক্রেনের হামলার জবাবে রুশ বাহিনী আরও এলাকা দখল করে নিরাপত্তাবলয় গড়ে তুলবে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, পুতিন ন্যাটোভুক্ত বাল্টিক রাষ্ট্র বা রোমানিয়ার কোনো সামরিক স্থাপনায় সীমিত হামলার মাধ্যমে পশ্চিমা জোটে বিভেদ সৃষ্টির চেষ্টা করতে পারেন। এমন কোনো পদক্ষেপ নিলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি আরও বেড়ে যাবে।
সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুতিনের অবস্থান আরও কঠোর হয়েছে। সে স্পষ্ট করেছে, জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়াকে নতি স্বীকার করানো যাবে না এবং ইউক্রেনকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প। ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সে এ ঘোষণা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)