শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (২)

নাফে’ প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ১১:০৪
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাও বেতন বৃদ্ধির দাবি তুলবেন। পরবর্তীতে শিল্পকারখানার শ্রমিকরাও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতন বাড়ানোর দাবি করতে পারেন। এটি স্বাভাবিক। কারণ একই বাজারে সবাইকে জীবনযাপন করতে হয়।
কিন্তু এখানেই আরেকটি সমস্যা তৈরি হতে পারে। শ্রমিকদের বেতন বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ ঠিক রাখার জন্য মালিকপক্ষ তখন অটোমেশনের দিকে ঝুঁকতে পারে। এতে শ্রমিকের বদলে মেশিন দিয়ে উৎপাদন করা হবে। মেশিনে উৎপাদন হলে একদিকে শ্রম ব্যয় কমবে, অন্যদিকে উৎপাদন দ্রুত করা সম্ভব হবে।
বিশেষ করে গার্মেন্টসসহ শ্রমনির্ভর শিল্পে অটোমেশনের ফলে শ্রমিকের কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ন্যায্য হলেও এর সঙ্গে উৎপাদনশীলতা, প্রযুক্তি, কর্মসংস্থান ও শিল্পের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
শ্রমিকের বেতন বাড়বে, কিন্তু উৎপাদন খরচ সামাল দিতে যদি মালিক মেশিনে বিনিয়োগ বাড়ান, তাহলে এক পর্যায়ে সেই মেশিনই শ্রমিকের কাজের জায়গা দখল করতে পারে। ফলে শুধু বেতন বাড়ানোর দাবি দিয়ে শ্রমিকের দীর্ঘমেয়াদি স্বার্থ নিশ্চিত করা যাবে না।
তাই বেতন বাড়ালে শুধু একটি সেক্টরে বেতন বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তো সব সেক্টরের মানুষের ওপরই প্রভাব ফেলে। ফলে সব সেক্টরেই বেতন বৃদ্ধির দাবি উঠবে। কিন্তু জীবনযাত্রার ব্যয় কমানো গেলে সরকারি কর্মচারী, বেসরকারি চাকরিজীবী, শ্রমিক, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষই উপকৃত হবেন।
আসলে মানুষের ব্যয়ের অনেক খাত আছে। তবে সাধারণ মানুষের বড় তিনটি ব্যয় হলো বাসাভাড়া, দ্রব্যমূল্য ও গাড়িভাড়া।
বাংলাদেশে এই তিনটি ব্যয় কমানোর সুযোগ রয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে রাজধানীকে বিকেন্দ্রীকরণ।
রাজধানী ঢাকাকে যদি কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, কর্মসংস্থান ও কর্মস্থল যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তবে ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমবে। রাজধানীর জনসংখ্যা কমলে বাসার চাহিদাও কমবে। আর বাসার চাহিদা কমলে বাড়িওয়ালাদেরও ভাড়াটিয়া ধরে রাখতে ভাড়া কমানোর চাপ তৈরি হবে। একইভাবে মানুষ যদি কাজের জন্য ঢাকার বাইরে যেতে পারেন, তাহলে সেখানেও তুলনামূলক কম খরচে বসবাসের সুযোগ তৈরি হবে।
রাজধানীর জনসংখ্যার চাপ কমানো গেলে যানজটও কমানো সম্ভব। যানজট কমলে প্রতিদিনের যাতায়াতে সময় ও জ্বালানি খরচ কমবে। আর জ্বালানি খরচ কমলে পরিবহন ব্যয়ও কমানোর সুযোগ তৈরি হবে।
আজ ঢাকার যানজট সামলাতে একের পর এক বড় অবকাঠামো প্রকল্পের প্রয়োজন হচ্ছে। প্রশ্ন হলো, সব অর্থনৈতিক কর্মকা- যদি রাজধানীকেন্দ্রিকই থাকে, তাহলে একটি শহরের ওপর চাপ কমাতে কতদিন পরপর নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে?
এর চেয়ে যদি উৎপাদনশীল খাত, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থান দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষকে প্রতিদিন ঢাকায় এসে কাজ করতে হবে না। এতে একই সঙ্গে রাজধানীর জনসংখ্যার চাপ, যানজট ও পরিবহন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
এজন্য বেতন বৃদ্ধির চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি সামনে আনা।
তবে শুধু দাবি করলেই হবে না। জীবনযাত্রার ব্যয় কীভাবে কমানো যায়, তার সুনির্দিষ্ট রূপরেখাও তৈরি করতে হবে।
সরকার ও প্রশাসনের উচিত শুধু রাজধানীকেন্দ্রিক ইট, বালি, সিমেন্টের অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ না করে রাজধানীর বাইরে সারা দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো। দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করা গেলে মানুষকে কাজের জন্য রাজধানীতে আসতে হবে না। এতে ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমবে এবং একই সঙ্গে মানুষের বাসস্থান ও যাতায়াতের খরচও কমানোর সুযোগ তৈরি হবে।
শেষ পর্যন্ত মানুষের প্রয়োজন শুধু বেশি বেতন নয়, স্বস্তির জীবন।
একজন মানুষের বেতন ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা হলো, কিন্তু যদি সেই বাড়তি ১০ হাজার টাকা বাজার, বাসাভাড়া, যাতায়াত, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য খরচে চলে যায়, তাহলে কাগজে তার বেতন বাড়লেও বাস্তবে তার জীবনযাত্রার মান বাড়বে না।
কারণ বেতন বাড়িয়ে মানুষের হাতে টাকা দেওয়া এক ধরনের সমাধান। আর সেই টাকার মূল্য ধরে রাখা, মানুষের খরচ কমানো এবং একই আয়ে জীবনকে সহজ করে তোলা আরও বড় সমাধান।

-ফিয়াদ নওশাদ ইয়ামিন। লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর… ৩ দিন আগে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রা… ৫ দিন আগে মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। (পূর্ব প্রকাশিতের পর) এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উই… ৪ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শি… ৩ নভেম্বর, ২০২৬ এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত। দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া … ২ নভেম্বর, ২০২৬ কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন? ইসলামি মূল্যবোধ, দ্বীনি অধিকার ও পরিবেশ রক্ষার প্রশ্নে দ্বৈতনীতি কেন? কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মি… ১ নভেম্বর, ২০২৬ শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না রাশিয়ায় কমুনিস্টরা ক্ষমতা দখল করেই প্রথম যে কাজটি করেছিলো সেটি ছিলো- সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন।… ৩১ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। ১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ ক… ২৮ অক্টোবর, ২০২৬ মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!! পবিত্র কা’বা শরীফের দিকে ফিরে নামায পড়তে হয়। অন্য কোনো দিকে ফিরে হাজার হাজার রাকায়াত নামায পড়লেও নামায আদা… ২৭ অক্টোবর, ২০২৬ মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো। নাস্তিক ইসলামবিদ্বেষীরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করে বলে থাকে, মাদরাসায় নাকি জ্ঞান-বিজ্ঞান চর্চা… ২৫ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪) এখানে একটি প্রশ্ন তারা করতে পারে- সেটা হলো- এই ৯৫ মিলিয়ন ডলার লোকসান হলেও টার্মিনালটি আধুনিক হবে ও সক্ষমতা বা… ২৪ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩) রেভিনিউ শেয়ারিং বা আয় বণ্টন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড় টার্মিনাল আয়ের ওপর নির্ভর করে প্রতি কনটেইনারের জ… ২১ অক্টোবর, ২০২৬