বেকারত্ব লুকাতে টাকা দিয়ে চাকরির ভান করছে চীনা তরুণরা
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক সময়ে চীনের তরুণ বেকার সমাজে এক অদ্ভুত প্রবণতা দেখা দিয়েছে। সেখানে অনেকেই অর্থ খরচ করে ভান করছে যে, তারা একটি প্রতিষ্ঠানে কাজ করছে। এর ফলে দেশে গড়ে উঠছে একের পর এক ‘ভান করা কর্মক্ষেত্র’।
এই প্রবণতার পেছনে রয়েছে চীনের ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল কর্মসংস্থানের বাজার। বর্তমানে দেশটির তরুণ বেকারত্বের হার ১৪ শতাংশেরও বেশি। প্রকৃত চাকরি যখন ক্রমশই দুষ্প্রাপ্য হয়ে উঠছে, তখন অনেক তরুণ ঘরে বসে থাকার চেয়ে টাকা দিয়ে হলেও অফিসে যাওয়াকে শ্রেয় মনে করছে।
উদাহরণস্বরূপ, ৩০ বছর বয়সি ঝৌ শুই। গত বছর তার খাবারের ব্যবসা ব্যর্থ হয়। এরপর চলতি বছরের এপ্রিলে সে প্রতিদিন ৩০ ইউয়ান (প্রায় ৪ দশমিক ২০ ডলার) দিয়ে গুয়াংডং প্রদেশে ‘প্রিটেন্ড টু ওয়ার্ক কোম্পানি’ নামের এক প্রতিষ্ঠানের ভান করা অফিসে যাতায়াত শুরু করে। সেখানে আরও পাঁচজন ‘সহকর্মীর’ সঙ্গে সে নিয়মিত বসে।
শেনঝেন, সাংহাই, নানজিং, উহান, চেংদু ও কুনমিংসহ চীনের বড় শহরগুলোতে এখন এমন ভুয়া অফিস গড়ে উঠছে। বাইরে থেকে দেখতে এগুলো পুরোপুরি বাস্তব অফিসের মতো-কম্পিউটার, ইন্টারনেট, মিটিং রুম, এমনকি চায়ের কক্ষ পর্যন্ত রয়েছে।
শুধু বসে সময় কাটানো নয়, ইচ্ছা করলে অংশগ্রহণকারীরা চাকরির খোঁজ করতে পারে কিংবা নতুন ব্যবসা শুরু করার উদ্যোগ নিতে পারে। দৈনিক ফি সাধারণত ৩০ থেকে ৫০ ইউয়ানের মধ্যে, যার মধ্যে অনেক সময় দুপুরের খাবার ও পানীয় দেওয়া হয়।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের পরিচালক ড. শিয়াং মনে করে, ‘এটা তরুণদের হতাশা ও অসহায়তার প্রতিফলন। এই ভান করা কর্মক্ষেত্র মূলত সমাজ থেকে সামান্য দূরত্ব তৈরি করে তাদের জন্য এক ধরনের আশ্রয় তৈরি করছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)