বেঁচে থাকার জন্য সন্তান বিক্রি, কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন আফগানরা?
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চরম মানবিক সংকটে নিজের সন্তানকেও বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা। কাজ নেই, খাবারের অভাব, কোনো ধরনের সহায়তা নেই। ফলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে প্রতি চারজনের মধ্যে তিনজনই তাদের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম। দেশটির প্রায় সব প্রদেশের চিত্রই এখন একই রকম।
দেশটিতে খাদ্যসংকট এখন তীব্র আকার ধারণ করেছে। সেখানে প্রায় ৪৭ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১০ ভাগের এক ভাগেরও বেশি-দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
এছাড়া তীব্র খরা দেশের অর্ধেকেরও বেশি প্রদেশের পরিস্থিতি আরও খারাপ করে তুলছে।
দুর্ভিক্ষের ঘনঘটা:
আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী চাঘচরণের একটি ধুলোমাখা চত্বরে ভোর হতেই শত শত পুরুষ জড়ো হন। তারা রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এই আশায় যে, কেউ হয়তো কোনো কাজের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে। এই কাজটিই নির্ধারণ করবে সেদিন তাদের পরিবার খেতে পাবে কি না।
৪৫ বছর বয়সী জুমা খান গত ছয় সপ্তাহে মাত্র তিন দিন কাজ পেয়েছেন, যার দৈনিক মজুরি ছিলো ১৫০ থেকে ২০০ আফগানি (২.৩৫-৩.১৩ ডলার)
তার এই গল্পটি একক কোনো ঘটনা নয়, সেখানকার প্রায় সব পরিবারেই একই চিত্র ফুটে উঠেছে।
চত্বরের কাছের একটি স্থানীয় বেকারি খুললে মালিক ভিড়ের মধ্যে বাসি রুটি বিলি করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, প্রায় আধ ডজন মানুষ একটি টুকরোকে মূল্যবান কিছু হিসেবে আঁকড়ে ধরে।
হঠাৎ আবারও হুড়োহুড়ি শুরু হয়। মোটরসাইকেলে একজন লোক ইট টানার জন্য একজন শ্রমিক ভাড়া করতে আসেন। কয়েক ডজন লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদের মধ্যে মাত্র দু-তিনজনই কাজ পান।
কাছাকাছি সিয়া কোহের বাদামি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা খালি বাড়িগুলোতে বেকারত্বের বিধ্বংসী প্রভাব স্পষ্ট। সেখানে সংবাদ সংগ্রহ করতে আসা বিবিসির এক প্রতিবেদক বলেন, আব্দুল রশিদ আজিমী নামের এক আফগান নাগরিক আমাদের তার বাড়িতে নিয়ে যান। তিনি সাত বছর বয়সী যমজ সন্তান রোকিয়া ও রোহিলাকে বের করে আনেন। তিনি তাদের জড়িয়ে ধরেন, কেন তিনি এমন অসহনীয় সিদ্ধান্ত নিচ্ছেন তা ব্যাখ্যা করতে ব্যাকুল হয়ে ওঠেন।
তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমি আমার মেয়েদের বিক্রি করে দিতেও রাজি। আমি গরিব, ঋণী এবং অসহায়। আমি কাজ থেকে বাড়ি ফিরি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, বিচলিত আর বিভ্রান্ত হয়ে। আমার ছেলেমেয়েরা আমার কাছে এসে বলে, বাবা! আমাদের একটু রুটি দাও। কিন্তু আমি কি দেবো? কাজ কোথায়?”
তার দুই কিশোর ছেলে শহরের কেন্দ্রে জুতা পালিশের কাজ করে। আরেকজন আবর্জনা সংগ্রহ করে, যা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
বাধ্য হয়ে সন্তান বিক্রি:
সাঈদ আহমেদ নামের একজন জানিয়েছেন, অ্যাপেন্ডিসাইটিস এবং লিভারে সিস্ট হওয়ার পর তিনি তার পাঁচ বছর বয়সী মেয়ে শাইকাকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, চিকিৎসার খরচ দেওয়ার মতো টাকা আমার কাছে ছিলো না। তাই আমি আমার মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করেছি।
১০টির মধ্যে ৯টি পরিবারই অনাহারে দিন কাটাচ্ছে:
এর আগে আফগানিস্তানে ১০ পরিবারের ৯টিই অনাহারে দিন কাটাচ্ছে বা ঋণ করে চলছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্ব ও উত্তরাঞ্চলে দারিদ্র্যপীড়িত এলাকায় বিপুলসংখ্যক প্রত্যাবর্তনকারীর চাপ বাড়ছে।
২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। এর মধ্যে শুধু চলতি বছরই পাকিস্তান ও ইরান থেকে ১৫ লাখ মানুষকে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়া, নিষেধাজ্ঞা এবং আগস্টের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












