বৃষ্টির আভাস, কমবে দিন ও রাতের তাপমাত্রা
দেশের ৩১টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। খুলনা বিভগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, চট্টগ্রাম বিভাগের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ যেমন থাকবে আবহাওয়া : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল যেমন থাকবে আবহাওয়া : রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।