ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় দুর্ভোগ চাঁদাবাজি
-১২০০ চাঁদাবাজের তথ্য, বেশিরভাগ রাজনৈতিক আশ্রয়ে
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের তৈরিকৃত একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে, রাজধানীর হাজারো ফুটপাতের দোকানি, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানমালিক শুধু ব্যবসা টিকিয়ে রাখতে এখনো নিয়মিত ‘টোল’ বা চাদা দিয়ে যাচ্ছেন।
প্রতিবেদনে রাজধানীর ৪৫টি থানা এলাকায় সক্রিয় প্রায় ১ হাজার ২০০ চাঁদাবাজকে চিহ্নিত করা হয়েছে।
এতে বলা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পর চাঁদাবাজির ব্যবস্থা ভেঙে পড়েনি; শুধু বদলেছে কারা চাঁদা তুলবে ও ব্যবসায়ীদের কত টাকা দিতে হবে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চিহ্নিত ১ হাজার ২০০ চাঁদাবাজের মধ্যে ১৯৭ জনের সরাসরি রাজনৈতিক পরিচয় রয়েছে। এর মধ্যে ১৮১ জন বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে বিএনপির ৯৪ জন, যুবদলের ৪৪ জন ও ছাত্রদলের ২৬ জন। তালিকায় আওয়ামী লীগের ১৬ জনের নাম রয়েছে।
পুলিশ চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে ৩২৯ জনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে ২৭১ জনের রাজনৈতিক পরিচয় রয়েছে। এর মধ্যে ২১৪ জন বিএনপির, দুজন আওয়ামী লীগের ও একজন এনসিপি’র সঙ্গে সম্পৃক্ত।
রাজধানীর কয়েকটি এলাকায় চাঁদাবাজদের তৎপরতা সবচেয়ে বেশি। চিহ্নিত চাঁদাবাজের সংখ্যায় শীর্ষে রয়েছে খিলক্ষেত, যেখানে ১১২ জনের তথ্য পাওয়া গেছে। এরপর রয়েছে কলাবাগান (১০০), হাতিরঝিল (৭৭), মোহাম্মদপুর (৫৯) ও বাড্ডা (৫৭)।
শীর্ষ ১০-এর বাকি এলাকাগুলো হলো-আদাবর, ভাটারা, খিলগাঁও, উত্তরা পূর্ব ও পল্লবী। এ ১০ এলাকাতেই ঢাকায় তালিকাভুক্ত মোট চাঁদাবাজের ৫৮ শতাংশ সক্রিয়।
পুলিশের সূত্রগুলো বলছে, এসব এলাকায় বিপুলসংখ্যক ফুটপাতের ব্যবসা, পরিবহন স্ট্যান্ড ও নির্মাণ প্রকল্প থাকায় চাঁদাবাজদের তৎপরতা তুলনামূলক বেশি।
প্রতিবেদনটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে। এতে চাঁদাবাজির ৩৫টি ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ করা হয়েছে।
এ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অপরাধজগতের পুরোনো নেটওয়ার্ক এখনো রাজধানীর কয়েকটি এলাকায় সক্রিয়। তারা সন্ত্রাসী গোষ্ঠীর নাম ব্যবহার করে তৈরি পোশাক কারখানা, আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)