বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছ
রংপুর সংবাদাদতা:
রংপুর নগরীর বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছের। এই গাছটি এখন বিরল প্রজাতির তালিকায় নাম লিখিয়েছে।
এই গাছটি সম্পর্কে জানা গেছে, এটি ভেষজগুণ সমৃদ্ধ একটি বৃক্ষ। চোখের সমস্যা, পোড়া ক্ষত ও ফাইলেরিয়া রোগের চিকিৎসায় পুত্রঞ্জীব গাছের ব্যবহার করা হত। ভিটামিনের ঘাটতি হলে পুত্রঞ্জীব বীজের গুঁড়ো ব্যবহার করা হত। পুত্রঞ্জীব চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ কা- দীর্ঘ কাষ্ঠল। পাতা সরল ঢেউ খেলানো, সবৃন্তক ও একান্তর পত্রবিন্যাস যুক্ত।
পুত্রঞ্জীব উদ্ভিদ ভিন্নবাসী উদ্ভিদ তাই সব গাছে ফল দেখা যায় না। অনেকে এটিকে দেবদারু গাছের সঙ্গে গুলিয়ে ফেলেন। আমাদের দেশে সচরাচর এ গাছের দেখা মিলে না।
বুড়িরহাট হটিকালচার সেন্টারের উড পরিচালক ড. মো আবু সায়েম জানান, গাছটির আনুমানিক বয়স হবে ৫৯ বছর। এটি বিপন্ন প্রজাতির বৃক্ষ। এই গাছ এখন খুব একটা দেখা যায় না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।