‘বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করবো’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ বলেছে, অবিলম্বে ভারতের সাথে দেশবিরোধী ১০ চুক্তি বাতিল করুন। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করবো। ভারতের রেলে কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা বলে দেশের মানুষকে ধোকা দিচ্ছেন। আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের সরকার প্রধান নির্বাচনে বিজয়ের পর দেশ থেকে ভারতীয় সেনা বিতারিত করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।