বিশ্বের সবচেয়ে সরু নদী কতটা চওড়া?
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আমাজন নদী শুষ্ক মৌসুমে ৬ মাইল ও বর্ষায় ২৪ মাইল পর্যন্ত চওড়া হয়ে থাকে। সেখানে হুয়ালাই নদী গড়ে মাত্র ১৫ সেন্টিমিটার চওড়া। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৪ সেন্টিমিটার প্রশস্ত। ১৭ কিলোমিটার দীর্ঘ এই পানিধারা কোনো ড্রেন বা নালা নয়, এটি একটি পূর্ণাঙ্গ নদী।
চীনের বিশেষজ্ঞদের মতে, এটি অন্তত ১০ হাজার বছর ধরে গঙ্গার তৃণভূমির বুক চিরে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। হুয়ালাই নদীর সরু অবয়ব দেখে একে অনেকে সাধারণ নালা বা ঝরনা মনে করতে পারেন। কিন্তু ভূতত্ত্ববিদদের মতে, একটি নদী হওয়ার জন্য তার আকার নয়, তার প্রবাহের ধারাবাহিকতা ও কাঠামোগত বৈশিষ্ট্যই আসল। হুয়ালাই নদীর নিজস্ব উপত্যকা ও প্লাবনভূমি রয়েছে। এ ছাড়া নদীটি গভীরতায় প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, যা এর অস্তিত্বের স্থায়িত্ব ও গভীরতা নিশ্চিত করে।
নদীটির উৎস এখনো এক রহস্য। ধারণা করা হয়, এটি একটি ভূগর্ভস্থ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে হেক্সিফটেন গ্রাসল্যান্ড নেচার রিজার্ভের দালাই নুর হ্রদে গিয়ে মিশেছে। চীনে এই নদী বুক ব্রিজ রিভার বা বই সেতুর নদী নামেও বেশ পরিচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












