বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি মুসলিম দেশ - বাংলাদেশ ৯ম
আল ইহসান ডেস্ক:
প্রায় তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের উসমানীয় সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেড়িয়েছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে। তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখন ছিল না এই ভূ-ভাগে।
তবে এই সবই এখন অতীত। এখন পৃথিবীর শাসন ব্যবস্থা মুসলমানদের হস্তচ্যুত হয়ে দখলে নিয়েছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। এরপরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে।
এমন ১০টি মুসলিম দেশ রয়েছে - যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশের তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে তারা। তালিকাটি প্রণয়ন করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার।
গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১৪৫টি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম। অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক। তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে রয়েছে। এটি পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ।
মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ১৩তম। এরপর রয়েছে ইরানের অবস্থান।
তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থেকেছে। তারপরেও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে। এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৬তম।
গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, এরপর ৫ম শক্তিশালী মুসলিম দেশ মিশর। মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের আওতাভুক্ত। মিশরের পরে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব।
মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া। আর অষ্টম অবস্থান নাইজেরিয়ার। এর পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৫তম অবস্থানে থাকা বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে ৯ম শক্তিশালী দেশ। আর সবশেষ ১০ম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। অর্থাৎ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।