মহিলাদের পাতা
বিশ্বের বেশিরভাগ দেশের নাগরিকরা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির আওতাভুক্ত অথচ বাংলাদেশের মুসলমানগণ ছবিযুক্ত, ত্রুটিপূর্ণ হারাম পদ্ধতির শিকার
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ রবি , ১৩৯২ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
সুষ্ঠু পরিকল্পনা কাজের অর্ধেক। আমাদের শাসক শ্রেণীর এ বিষয়গুলো জানা থাকলেও তারা বাস্তবে প্রয়োগের চেয়ে বক্তৃতায় বুলি আওড়াতে বেশি পছন্দ করে। উন্নত বিশ্বে যখন কোনো নগর উন্নয়নের কথা ভাবা হয়, তখন মাটির নিচে পয়ঃপ্রণালী, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন এ রকম সকল ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত মহলের সঙ্গে যোগসাজশে একটি মূল পরিকল্পনা করা হয় এবং সে অনুযায়ী কাজ হতে থাকে। রাজধানী ঢাকার দিকে ভালোভাবে তাকালেই অপরিকল্পিত অনেক কাজের নমুনা আমাদের চোখে পড়ে।
বর্তমানে চলতে থাকা আইডি বানানোর কার্যক্রম সরকারের অপরিকল্পিত এবং অদূরদর্শী নীতিসমূহের একটি বড় উদাহরণ। ছবি তুলে আইডি বানানোর কার্যক্রমে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। পাশাপাশি চলছে জন্মনিবন্ধনের কাজ। এ খাতেও সরকারকে খরচ বহন করতে হচ্ছে।
দৈনিক আল ইহসান-এ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে সবার জন্য সোশাল সিকিউরিটি নম্বরের ব্যবস্থার কথা বলা হয়েছিলো কিন্তু বিষয়টি নিয়ে ভাববার সময় সরকারের হয়নি; অথচ প্রস্তাবনাটি ছিলো সম্পূর্ণ ইসলামী শরীয়তসম্মত এবং এদেশের মুসলমানদের জন্য উপযোগী একটি ব্যবস্থা। ইসলামী শরীয়তসম্মত পদ্ধতির দিকে মনোনিবেশ না করে সরকার ছবি তোলার মতো হারাম কাজকে বাধ্যতামূলক করে দেশ জুড়ে মুসলমানদের গুনাহর কাজে লিপ্ত করেছে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আর্জেন্টিনা, জার্মানি, ইসরাইল এরূপ আরও তথাকথিত উন্নত দেশের সকল নাগরিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির আওতাভুক্ত। অর্থাৎ সরকারের ডাটাবেইজে সকল নাগরিকের ফিঙ্গারপ্রিন্টসহ সকল প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত আছে। যখন কোনো নাগরিকের কোনো তথ্যের প্রয়োজন হয় অর্থাৎ চাকরির ক্ষেত্রে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা অন্যান্য ক্ষেত্রে আরও কোনো তথ্যের প্রয়োজন হয় তখন বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সরকারের বেগ পেতে হয় না। বাংলাদেশে যে পরিমাণ টাকা আইডি বানাতে খরচ করা হয়েছে সে পরিমাণ টাকা দিয়ে সকল নাগরিককে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির আওতাভুক্ত করা যেতো। ছবির মত হারাম একটি বিষয় দিয়ে আইডি কার্ড রচিত হবার পরে সরকারিভাবে সকল নাগরিকের প্রয়োজনীয় তথ্য ডাটাবেইজে সংরক্ষিত নেই।
ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মতো একটি জায়িয পদ্ধতি দিয়ে দেশের নাগরিকদের জন্য যেখানে একটি জাতীয় আইডি’র ব্যবস্থা করা যেতো, সেখানে তা না করে ছবির মতো হারাম একটি বিষয় দিয়ে আইডি বানানোর কর্মসূচিতে সরকারের দূরদর্শিতার যথেষ্ট অভাব ধরা পড়ে। এ দেশের সকল নাগরিকের উচিত ছবির মতো হারাম একটি বিষয় জাতির উপর চাপিয়ে দেবার কারণে এ ব্যাপারে যথেষ্ট শক্ত প্রতিবাদ করা। আর এ প্রতিবাদ কোনো আন্দোলনের জন্য নয়, বরং পবিত্র ইসলামী শরীয়ত পালনের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য।
-মুহম্মদ রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












