রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

বিশ্বের বিভিন্ন দেশে যাবে ৪ হাজার টন আম

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, সকাল ৪:৩৫
বিশ্বের বিভিন্ন দেশে যাবে ৪ হাজার টন আম

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বিভিন্ন দেশে আম রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছর ধরেই ইউরোপসহ বেশ কয়েকটি দেশে আম রফতানি হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৮টি দেশে প্রায় ১ হাজার ৮০০ টন আম রফতানি হয়েছে। ধারণা করা হচ্ছে এ বছর প্রায় ৪ হাজার টন আম রফতানি হতে পারে। তবে আম রফতানির পথে প্রধান প্রতিবন্ধকতা ফার্মার সার্টিফিকেট ও ফাইটো স্যানিটারি সার্টিফিকেট প্রাপ্তি।
এছাড়া কেন্দ্রীয় প্যাকিং হাউজের অব্যবস্থাপনা, উড়োজাহাজের ভাড়াও ভাবিয়ে তুলছে উদ্যোক্তাদের। এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে খাতটি আরও বেশি সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত বছর ২৮টি দেশে আম রফতানি হয়েছে। সবচেয়ে বেশি রফতানি হয়েছে যুক্তরাজ্যে, দেশটিতে ৬২৫ টন আম রফতানি হয়। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবে ২২৬ টন আম রফতানি হয়, আর তৃতীয় অবস্থানে থাকা ইতালিতে রফতানি হয়েছিল ১৭৩ টন। এছাড়া আম রফতানি হওয়া অন্য দেশগুলো হলো- অস্ট্রিয়া, বাহরিন, বেলজিয়াম, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, জর্ডন, লেবানন, মালদ্বীপ, নেদারল্যান্ড, ওমান, পুর্তগাল, কাতার, রাশিয়া, সিঙ্গাপুর, সোয়াজিল্যান্ড, স্ইুডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ বছর এসব দেশসহ আরও নতুন দেশেও আম রফতানি হতে পারে।
এদিকে, দেশে রফতানিযোগ্য আমের উৎপাদন বাড়াতে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। রফতানিযোগ্য আমের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন ‘রফতানিযোগ্য আম উৎপাদন’ নামে একটি প্রকল্প চলছে। এই প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আম রফতানিকারকরা নতুন নতুন দেশ খুঁজছে, ভবিষ্যতে আরও নতুন দেশেও আম রফতানি হবে। ক্রেতারা দেশের আমের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এসিআইসহ ৬৫ জন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান বিদেশে আম রফতানি করছে।’
জানা গেছে, এবছর দেশের ৯৩০ জন কৃষি উদ্যোক্তা বিদেশে রফতানির জন্য বিশেষ ব্যবস্থাপনায় আম উৎপাদন করছেন। ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের’ আওতায় কাজটি হচ্ছে। প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উদ্যোক্তাদের প্রণোদনাও দেওয়া হচ্ছে। এ বছর ৯৩০ জন উদ্যোক্তাকে বেছে নেওয়া হয়েছে। আগামী ৪ বছরে সংখ্যাটি ৮ হাজার ৪০০ জনে উন্নীত হবে। অর্থাৎ এ বছর বিশেষভাবে উৎপাদিত ৯৩০ জন উদ্যোক্তার আম বিদেশে যাবে। এর বাইরে প্রতিবারের মতো অন্যান্য উদ্যোক্তাদের আমও বিদেশে যাবে।
আম রফতানিতে বাধা:
সরকারি বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও আম রফতানিতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। উদ্যোক্তারা জানান, ফার্মার সার্টিফিকেট ও ফাইটো স্যানিটারি সার্টিফিকেট প্রাপ্তি আম রফতানিতে প্রধান প্রতিবন্ধকতা। কেন্দ্রীয় প্যাকিং হাউজের অব্যবস্থাপনাও আম রফতানির পথে বাধা। এছাড়া উড়োজাহাজের ভাড়াও আম রফতানির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
শীর্ষ আম রফতানিকারক প্রতিষ্ঠান ‘লি এন্টারপ্রাইজে’র মালিক আবুল হোসেন বলেন, ‘এ বছর এখনও আম রফতানি শুরু হয়নি। আম এখনও রফতানিযোগ্য হয়নি। জুন থেকে আম রফতানি শুরু হবে। আম রফতানিতে অনেক বাঁধা রয়েছে। আম রফতানির সার্টিফিকেট আনতে হলে চাঁপাইনবাবগঞ্জে যেতে হয়। এজন্য আন্ডারটেবিল মানিও দিতে হয়। সেন্ট্রাল প্যাকেজিং হাউজে কিছুই নেই। কোনো স্পেস নেই, লাইটিংয়ের ব্যবস্থা নেই। আমের গ্রেডিং ঠিকভাবে করা যায় না। অন্তত ২০ জন আম রফতানি করে, ২০টি রুম লাগবে, সেটি নেই।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার প্যাকেজিং হাউজে নজর দিচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদফতর সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তাদের সব কিছুর জন্য আন্ডার টেবিল মানি লাগে।’
বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনজুরুল ইসলাম বলেন, ‘আমরা ক্লাস্টার করে আম রফতানি করছি। গত বছর ১ হাজার ৮২০ টন আম রফতানি হয়েছে। ৪০ থেকে ৫০টি প্রতিষ্ঠান আম রফতানির সঙ্গে যুক্ত রয়েছে। গত ১০ বছর ধরেই আমরা আম রফতানি করছি। এ বছর আম রফতানি আরও বাড়বে।’
আম রফতানির পথে প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফাইটো স্যানিটারি সার্টিফিকেট পেতে আমাদের দীর্ঘ সময় লাগে। এটি পেতে অনেক বেগ পোহাতে হয়। আর রফতানির ক্ষেত্রে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান বা থাইল্যান্ডের উড়োজাহাজ ভাড়ার চেয়ে আমাদের দেশ থেকে ভাড়া অনেক বেশি।’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৬ মিনিট আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৬ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৬ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৭ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৭ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৭ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৮ ঘণ্টা আগে