বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো সৌদি আরবে
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পর্যটনকেন্দ্র হিসেবে নিজেদের প্রস্তুতি ও আধুনিক অবকাঠামো দিয়ে বিশ্বকে অবাক করেছে সৌদি আরব। তারই অংশ হিসেবে রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো-‘রিয়াদ মেট্রো’। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেলব্যবস্থা এখন শুধুই যাতায়াতের মাধ্যম নয়, বরং পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা।
১৭৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নেটওয়ার্ক ছয়টি লাইনে বিস্তৃত এবং ২২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত। ৮৫টি স্টেশনের মধ্যে চারটি বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটকদের জন্য-কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ও ওয়েস্টার্ন স্টেশন।
রিয়াদের ঐতিহ্যবাহী কেন্দ্রে অবস্থিত কাসর আল হোকম স্টেশনটি নরওয়েজিয়ান আর্কিটেকচার ফার্মের নকশায় নির্মিত। এটি সাততলা বিশিষ্ট এবং ৪০ মিটার গভীরে বিস্তৃত। এখানে রয়েছে ইনডোর গার্ডেন, শিল্পকর্ম, দোকানপাটসহ আধুনিক নানা সুবিধা। এসটিসি স্টেশনটি সৌদির টুয়াইক পাহাড়ের চুনাপাথরের অনুপ্রেরণায় তৈরি, আর ওয়েস্টার্ন স্টেশনটি চালু হয়েছে আল সুইদি এলাকায়।
মেট্রোতে রয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ও সৌর প্যানেল। ভাড়া অত্যন্ত সাশ্রয়ী-দুই ঘণ্টার জন্য মাত্র চার সৌদি রিয়াল (প্রায় এক ডলার)। পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির জন্য আলাদা কারেজ রাখা হয়েছে।
রিয়াদের বাসিন্দারা জানাচ্ছেন, মেট্রো শুধু যাতায়াত সহজ করছে না, বরং সামাজিক যোগাযোগও বাড়াচ্ছে। শহরের ভেতর বিভিন্ন স্তরের মানুষ একে অপরের সঙ্গে সহজে মিশতে পারছে।
চালুর ছয় মাসেই মেট্রো ব্যবহার করেছেন ১৮ মিলিয়নের বেশি যাত্রী। ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)