বিশ্বব্যাংকের ১.১৬ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন
স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন খাত ও পানিবায়ু-সহনশীল নিশ্চিত করতে ১.১৬ বিলিয়ন ডলার অর্থায়নের তিনটি প্রকল্প অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড।
বাংলাদেশের সবুজ ও পানিবায়ু-সহনশীল খাতে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা খাতে ৩৭৯ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে। গ্লোবাল ফিন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে ২৫ মিলিয়ন ডলার অনুদানও যুক্ত হবে, যা শিশু পুষ্টি, কিশোর স্বাস্থ্য, এবং গুণগত মাতৃ ও নবজাতক সেবা খাতে কাজে লাগবে।
চট্টগ্রামে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে ২৮০ ডলার মিলিয়ন অর্থায়ন করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।