কর ফাঁকি অনুসন্ধানে এবার মাঠে এনবিআরের গোয়েন্দা সেল
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আর্থিক খাতের দুর্নীতিবাজদের ধরতে বিএফআইইউ, দুদক, সিআইডির পাশাপাশি এবার মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনবলসংকটের জেরে বিভিন্ন কর অঞ্চলে কর ফাঁকিবাজদের তালিকা দিয়ে মামলার নির্দেশনা দিয়েছিল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এবার সারা দেশের প্রায় ৪০টি কর অঞ্চলে কর ফাঁকির মামলার নিষ্পত্তি, কর আদায়, জরিমানা ধার্য করাসহ নানা বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণে নামছে সংস্থাটি। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেছে। এর মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি এবং অর্থপাচারের মামলা করা হয়েছে। জনবল সংকটের জেরে সিআইসির পক্ষে সব কর ফাঁকির মামলা হাতে নেওয়া সম্ভব ছিল না।
তাই সংশ্লিষ্ট কর অঞ্চলে কর ফাঁকিবাজদের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা নিষ্পত্তি, কর আদায় ও জরিমানা ধার্য করার নির্দেশনা দিয়েছিল সিআইসি।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের নির্দেশে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব দেশের সব কর অঞ্চলে মামলার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একজন যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে টিম পাঠাবেন। পরিদর্শনের সময় তাদের প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। একজন যুগ্ম পরিচালক আটটি করে কর অঞ্চল পরিদর্শন করবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে সিআইসি। আয়কর গোয়েন্দা কাজ করছে শতাধিক ব্যক্তির কর ফাঁকির তদন্তে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরও কাজ করছে সমানতালে। কাস্টমস গোয়েন্দা এ সময় শুল্ক ফাঁকির মামলা করেছে ৫৭টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)