বিশ্ববাজারে এক ধাক্কায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দশমিক ৩ শতাংশ কমেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের বাজার মূলত দুটি বিষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমটি হলো মার্কিন জিডিপির অবস্থা এবং দ্বিতীয়টি তেলের দাম বৃদ্ধি। এর ফলে যা সুদের হার বাড়ানো নিয়ে ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।’
স্তাউনোভো যোগ করেন, ‘আগামী বছর স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। কারণ ফেডকে একসময় আবার সুদের হার কমাতে হবে এবং মূল্যস্ফীতিও তখন আর বড় কোনও সমস্যা হয়ে দাঁড়াবে না।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ দশমিক ৫০ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ৩ শতাংশ কমে ১ হাজার ৪৪৩ দশমিক ৬৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ৯৮১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নিধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশ হয়ে ছাড়েননি ওকালতি, ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ঢাকা নিয়ে নতুন নতুন প্রকল্প, ভোগান্তির শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষ্ণসাগরে বিস্ফোরণের পর ডুবে গেল ইসরায়েলি জাহাজ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, শিক্ষাসংস্কারসহ ১৬ দফা দাবীতে প্রতিবাদী সমাবেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে আগুন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












