বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে নূরগাঁও সদর হাসপাতালের রোগীরা
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নূরগাঁও ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের নলকূপগুলো বিকল হওয়ায় সুপেয় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির এ সংকটে দুর্ভোগ বেড়েছে হাসপাতালের রোগীদের। এতে হাসপাতালের ভর্তি প্রায় ৫ শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন রোগীর স্বজনরা। বাধ্য হয়েই হাসপাতালের বাইরে গিয়ে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি সংকটের কারণে রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের ট্যাপ থেকে নোংরা পানি পান করতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুতই সমাধান হবে এ সমস্যার।
নূরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সদর হাসপাতালে প্রায় ৪/৫ শতাধিক রোগী ভর্তি থাকেন। আর প্রায় ৬ থেকে ৮ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে চার-পাঁচটি নলকূপ রয়েছে। এর মধ্যে কোনোটির হাতল নেই, আবার কোনোটির নেই নাট-বল্টু। কোনোটির আবার নলকূপের বোরিং পাইপ থাকলেও নেই নলকুপের মূল অংশ।
হাসপাতালের অভ্যন্তরীণ নলকূপগুলোর এমন বেহাল দশা হওয়ায় রোগী ও স্বজনরা তাই নির্ভরশীল ছিলেন হাসপাতালের মূল ফটকের দু-ধারের ফুটপাতের ছোট্ট হোটেল ও খাবার দোকানগুলোর ওপর। সেসব দোকান ও হোটেলের নলকূপের পানিই ছিল রোগী ও তাদের স্বজনদের সুপেয় পানির একমাত্র উৎস। তবে গত দুই সপ্তাহ আগে পৌরসভার অভিযানে হাসপাতালের মূল ফটকের দুই ধারের দোকান ও হোটেল উচ্ছেদ করা হলে নষ্ট হয় হাসপাতালের রোগী ও স্বজনদের সরবরাহের বিশুদ্ধ পানির উৎস।
নূরগাঁও আধুনিক সদর হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসা নিতে আসা আসিয়া নামের এক রোগীর স্বজন জানান, তিনি রোগী নিয়ে এসেছেন ৫ দিন আগে। প্রতিদিনই তিনি তার রোগীর জন্য ওষুধ ও আরও ২ স্বজনের জন্য খাবার সরবরাহ করেন। এতে তার কষ্ট না হলেও বিশুদ্ধ খাবার পানির সরবরাহের জন্য বেশ বেগ পেতে হচ্ছে। প্রতিদিনই তাকে প্রায় ২০০ টাকার পানি কিনতে হচ্ছে।
মাইনুল ইসলাম নামের আরেক রোগীর স্বজন বলেন, আমার ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে দু’দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালের নলকূপ নষ্ট থাকায় রাতে পানি সংগ্রহ করতে পারি না। ভোরে হাসপাতালের বাইরে অনেক দূর থেকে পানি আনি। এভাবে সব রোগীই পানি সংকটে রয়েছেন।
অন্যান্য রোগীর স্বজনরা জানান, হাসপাতালের পাইপ লাইনে যে পানি আসছে, তাতে ময়লা ও পোকা থাকায় তা পানের অযোগ্য। তবে, সে পানি দিয়ে ধোয়া-মোছার কাজটি করা যায় কোনো রকম।
নূরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, শিগগিরই এ সমস্যার সমাধান করে ফেলব। ইতোমধ্যেই শিশু ওয়ার্ডের সামনের নলকূপটি মেরামতের ফলে তা ব্যবহার করা যাচ্ছে। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে ব্যবহারের যোগ্য করে তুললে রোগী ও স্বজনদের সুবিধা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তদন্ত কমিটির সুপারিশ তোয়াক্কা না করেই মাইলস্টোন নির্মাণ করছে নতুন ভবন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার দফা আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরানীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামলাজট নিরসনে মধ্যস্থতা আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলাপি রেইন লিলি। রাজশাহী নগরীর দেবী শিংপাড়া সড়কের পাশের ছোট্ট ফুলবাগান থেকে তোলা।
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












