মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
জীবনী মুবারক

বিশিষ্ট ছাহাবী হযরত আদী ইব¬নে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)

বিলাদত শরীফ: (তারিখ উল্লেখ নেই) বিছাল শরীফ: ৬৮ হিজরী (৬৮৭/৬৮৮ খৃ:) বয়স মুবারক: ১২০ মতান্তরে ১৮০ বছর।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, রাত ২:৩৯
বিশিষ্ট ছাহাবী হযরত আদী ইব¬নে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)

বিছাল শরীফ:
হিজরী ৬৮ সনে (৬৮৭/৬৮৮ খৃষ্টাব্দে) হযরত মুখতার সাকাফী রহমতুল্লাহি আলাইহি উনার শাসনকালে তিনি কূফায় বিছাল শরীফ লাভ করেন। তখন উনার বয়স হয়েছিল ১২০ বছর। (ইছাবা, উসুদুল গাবা)
এক বর্ণনা অনুযায়ী বিছাল শরীফের সময় উনার বয়স ১৮০ বছর হয়েছিল। (সিয়ারু আ’লামিন নুবালা)

ফযীলত ও মর্যাদা:
হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, দ্বীন ইসলাম গ্রহণ করার পর এমন কোন নামাযের ওয়াক্ত হয়নি যখন আমি অযুর সাথে ছিলাম না। (ইছাবা)
অন্য বর্ণনায় আছে, হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এমন কোন নামাযের ওয়াক্ত হয়নি, যখন আমি নামাযের জন্য বিশেষভাবে উদগ্রীব হয়ে থাকিনি। (উসুদুল গাবা, সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতার মত দানবীর ছিলেন। তামীম বিন ত্বরাফা বর্ণনা করেন, এক ব্যক্তি হযরত আদী ইবনে হাতেম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট একশত দিরহাম চাইলেন। উত্তরে তিনি বললেন, তুমি আমার নিকট মাত্র একশত দিরহাম চাইলে? আর আমি হচ্ছি হাতেম তাঈ উনার পুত্র? মহান আল্লাহ পাক উনার কসম! আমি তোমাকে কিছুই দিবো না। অর্থাৎ উনার নিকট এত কম অর্থ চাওয়াতে তিনি রাগান্বিত হয়েছেন।
হযরত আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, একবার আমি আমার কওমের কিছু লোকসহ আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার দরবার শরীফে আগমন করি। আমার মনে হলো, তিনি আমার দিকে মনোযোগ না দিয়ে অন্য এক লোকের প্রতি মনোযোগ দিয়েছেন। তখন আমি উনার সম্মুখে গিয়ে উনাকে বললাম, আপনি কি আমাকে চিনেন? তিনি বললেন, অবশ্যই চিনি, তারা (অন্যান্য লোকেরা) যখন কুফরী করেছে, আপনি তখন ঈমান এনেছেন। আপনি স্বীকার করেছেন, যখন তারা অস্বীকার করেছে। তারা যখন বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি তখন তা পূর্ণ করেছেন। তারা যখন পিছনে হটেছে, আপনি তখন সম্মুখে অগ্রসর হয়েছেন। আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের চেহারা মুবারকসমূহ উজ্জ্বল করেছিলেন, যখন সর্বপ্রথম আপনি তাঈ গোত্রের ছদকা (যাকাত) আদায় করে দিয়েছিলেন। (ইছাবা)
হযরত আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কওম উনার জন্য মজলিসে বিশেষ বিছানার ব্যবস্থা করেছিলেন। এতে তিনি (লজ্জিত হয়ে) বলতেন, কেউ মনে করুক যে তোমাদের মধ্যে আমার বিশেষ মর্যাদা রয়েছে, ইহা আমার জন্য আমি পছন্দ করি না। কিন্তু আমি অতি বৃদ্ধ হয়েছি এবং আমার হাড় নরম হয়ে গিয়েছে (বিধায় ঐরূপ বিছানায় আমি বসতে বাধ্য হচ্ছি)।
হযরত আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আদী ইবনে হাতেম তাঈ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দেখেছি। উনার শরীর ছিল বেশ স্বাস্থ্যবান। তিনি ছিলেন এক চক্ষু বিশিষ্ট (এক চক্ষু তিনি যুদ্ধে হারিয়েছিলেন) এবং (বার্ধক্যের কারণে) তিনি প্রায় এক হাত উঁচু একটি দেয়ালের উপর সিজদা দিতেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন- হযরত শা’বী, হযরত মুহিল্ল বিন খলীফা, হযরত সাঈদ বিন জুবাইর, হযরত খায়ছামা বিন আবদির রহমান, হযরত তামীম বিন ত্বরাফা, হযরত আবদুল্লাহ বিন মা’কিল আল-মুযানী, হযরত মুছয়াব বিন সা‘দ, হযরত হাম্মাম বিন আল-হারিছ, হযরত আবু ইসহাক আস-সাবিঈ রহমতুল্লাহি আলাইহিম এবং আরো অনেকে। (সিয়ারু আ’লামিন নুবালা)
সূত্র: উসুদুল গাবা, ইছাবা, সিয়ারু আ’লামিন নুবালা, সীরতে ইবনে হিশাম, তাফসীরে মাযহারী। (সমাপ্ত)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১২ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে