‘পদ্মা সেতু রেল’ প্রকল্প:
বিল পরিশোধের সময় বাড়াচ্ছে না চীন
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে চীনের লোন অ্যাভেইলেবিলিটি পিরিয়ড (বিল পরিশোধ) শেষ হবে ২০২৪ সালের ১৭ নভেম্বর। এই সময় পর্যন্ত বিল পরিশোধ করবে চীন। প্রকল্পে কাজের বিলের ওপর ভিত্তি করেই অর্থছাড় করে দেশটি। কিন্তু চলতি মেয়াদে প্রকল্পের অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। বাংলাদেশ রেলওয়ে বিল পরিশোধে আরও ছয় মাস সময় চায়। কিন্তু রাজি হচ্ছে না চীন। ফলে চ্যালেঞ্জে পড়েছে প্রকল্পটি।
বাংলাদেশ রেলওয়ে জানায়, প্রকল্পের প্যাকেজের ‘প্রভিশনাল সাম’ ও ‘প্রাইস অ্যাডজাস্টমেন্ট’- এই দুটি আইটেম থেকে সাশ্রয় করা অর্থ ফিজিক্যাল কন্টিনজেন্সি খাতের আওতায় সমন্বয় করে অতিরিক্ত কাজের বিপরীতে ব্যয় করার প্রস্তাব চীনা এক্সিম ব্যাংকে পাঠানো হয়। তবে এক্সিম ব্যাংক থেকে সম্মতি মেলেনি। ফলে লোন অ্যাভেইলেবিলিটি পিরিয়ডের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করা ও এক্সিম ব্যাংক থেকে সম্মতি পাওয়ার পর সমুদয় বিল পরিশোধ করাই এখন মূল চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, ‘লোন অ্যাভেইলেবিলিটি বাড়ানোর জন্য চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের হাতে ছয় মাস সময় আছে। কিন্তু এই সময়ে প্রকল্পের সব কাজ হবে না। বন্যাসহ নানা কারণে প্রকল্পের কাজ কিছুদিন বন্ধও ছিল। ফলে আমরা মনে করছি প্রকল্পের কাজ শেষ হতে তিন মাস লা গবে। এছাড়া হাতে কিছু সময় রেখে ছয় মাস সময় চাচ্ছি। আমরা চীনকে প্রস্তাব পাঠিয়েছি, দেখা যাক কী হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)