লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গত ২৪ জুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর করেন এলাকাবাসী। সাতক্ষীরা, জামালপুর, টাঙ্গাইলসহ কয়েকটি উপজেলায় গত দুই মাস ধরে বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর ও মানববন্ধন হয়েছে কয়েক দফা।
সবার অভিযোগ একটাই- দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ যায় না আসে সেটাই বুঝতে পারেন না এলাকাবাসী। শুধু সাতক্ষীরা, চাঁদপুর, জামালপুর কিংবা টাঙ্গাইল নয় সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ দেশজুড়ে প্রায় একই অবস্থা। চাহিদামতো মিলছে না বিদ্যুৎ। এতে পরীক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সব শ্রেণির মানুষ অতিষ্ঠ। শিশু ও বৃদ্ধরা চরম কষ্টে দিনাতিপাত করছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে। কোথাও কোথাও আবার ভোল্টেজের সমস্যাও প্রকট। রাজধানী ঢাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও জেলা ও গ্রামাঞ্চলের চিত্র ভিন্ন। গ্রামে প্রতিদিন কয়েক দফা লোডশেডিং হয়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাড়ছে ক্ষোভ।
গ্রামাঞ্চলের বাসিন্দারা জানান, প্রচ- গরমে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক গৃহস্থালির কাজ। শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ ও অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত ২৮ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।
বিদ্যুৎখাতের বিশেষজ্ঞদের মতে, দেশে উৎপাদন সক্ষমতা অনেক হলেও সব কেন্দ্র একসঙ্গে চালানোর মতো পর্যাপ্ত গ্যাস, কয়লা ও তরল জ্বালানি সব সময় পাওয়া যায় না। এছাড়া উচ্চ উৎপাদন ব্যয় এবং আর্থিক সীমাবদ্ধতার কারণেও অনেক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয় না। ফলে কাগজে-কলমে সক্ষমতা বেশি থাকলেও বাস্তব উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম থেকে যাচ্ছে।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ‘জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন হবে না। সরকার জ্বালানি সরবরাহ করতে পারছে না বলে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।’
তিনি বলেন, ‘ক্যাপাসিটি চার্জ দিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো অলস বসিয়ে রাখা হয়েছে। একদিকে ট্যাক্স-ভ্যাট যাচ্ছে, আরেকদিকে মূল্যবৃদ্ধি হচ্ছে। আরেকদিকে ভর্তুকি যাচ্ছে। আবার বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে না। সবদিক থেকেই ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












