কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত বিধান বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এর ফলে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বিলুপ্ত হলো। ওই ধারায় জুয়া-সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদ- এবং এক কোটি টাকা জরিমানার বিধান ছিলো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম সংশোধনী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন এবং ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে জুয়া-সংক্রান্ত অপরাধের বিধান ছিলো।
সর্বশেষ ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারায় বলা হয়েছিলো, সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে কোনও পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ কিংবা এতে সহায়তা ও উৎসাহ প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া বা প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রচারণা চালানোও অপরাধের আওতায় ছিলো। এসব অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদ-, এক কোটি টাকা জরিমানা বা উভয় দ-ের বিধান রাখা হয়েছিলো।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, একই দিনে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হওয়ায় সাইবার সুরক্ষা আইনে থাকা জুয়া-সংক্রান্ত ধারা আর রাখার প্রয়োজন নেই। তাই ২০ ধারা বাতিল করে সংশোধনী আইন আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলেও ডিজিটাল ও অফলাইন-উভয় ধরনের জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক ও বিশেষায়িত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করেছে।
একই অপরাধের জন্য একাধিক আইনে বিধান থাকলে আইনি জটিলতা ও ওভারল্যাপিং তৈরি হতে পারে। সেই জটিলতা এড়াতেই সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ২০ ধারা বাদ দেওয়া হয়েছে।
সংশোধনী অনুযায়ী, বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)