বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে প্রত্যাশিত বরাদ্দ না বাড়ায় কৃষি অর্থনীতিবিদ, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা হতাশা প্রকাশ করেছেন।
তাদের মতে, কৃষি খাতের ভর্তুকির প্রায় ৮০ শতাংশই রাসায়নিক সারে ব্যয় হওয়ায় গবেষণা, উন্নয়ন, সেচ, বীজ ও দক্ষ জনবল তৈরির মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থায়ন হচ্ছে না। তারা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চূড়ান্ত বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি খাতের মধ্যে নবম। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন- এই তিন মন্ত্রণালয়ের জন্য মোট ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে কৃষিতে ২৮ হাজার ৮৮১ কোটি (৮৫.৫ শতাংশ), মৎস্য ও প্রাণিসম্পদে ২ হাজার ৭২৮ কোটি (৮.১ শতাংশ) এবং পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ২ হাজার ২৪০ কোটি টাকা (৬.৬ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে কৃষিতে বরাদ্দ ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা, মৎস্য ও প্রাণিসম্পদে ৩ হাজার ৩৯২ কোটি এবং পরিবেশ খাতে ২ হাজার ১৪৪ কোটি টাকা। তবে শস্য উপখাতে বরাদ্দের হার ২০২৪-২৫ অর্থবছরের ৪.৯৯ শতাংশ থেকে কমে ২০২৬-২৭ অর্থবছরে ৩.০৮ শতাংশে নেমে এসেছে। ২০২১-২২ অর্থবছরে এ হার ছিল ১০.৬৫ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরে শস্য উপখাতে বরাদ্দ কমেছে ৭.৫৭ শতাংশ।
অধ্যাপক আক্তারুজ্জামান খান আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরে মোট বাজেটে কৃষির অংশ ছিল ৫.৬৭ শতাংশ, যা চলতি প্রস্তাবিত বাজেটে ৩.০৮ শতাংশে নেমেছে। কৃষিতে বরাদ্দের এ ধারা অব্যাহত থাকলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, কৃষি খাতের ভর্তুকির প্রায় ৮০ শতাংশ রাসায়নিক সারে ব্যয় হয়। চলতি অর্থবছরে উন্নয়ন খাতে প্রায় ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, রপ্তানিমুখী কৃষি গড়ে তুলতে কৃষিযন্ত্র আমদানিতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ও গবেষণায় আরও বেশি বিনিয়োগ জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)