বিরোধীরা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে -ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে, কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এসব কথা বলেন।
ইশতেহার বাস্তবায়ন করাই সরকারের মূল চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহার বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা-বিঘ্ন আসতে পারে।’
রাজনীতিতে কেউ সন্ত্রাস বা অস্থিরতা তৈরি করলে তা মোকাবেলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে।
সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবেলা করব। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাব না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।