রেলের খালাসি পদে নিয়োগে ৬৫ লাখ টাকা ঘুষ লেনদেন
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়োগের নামে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে ৮ প্রার্থীর কাছ থেকে ওই টাকা গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হক, তার স্ত্রী ও অন্যান্য কর্মচারীসহ পাঁচ জন পরস্পর যোগসাজশে খালাসি পদে নিয়োগ দেয়ার কথা বলে ৮ জন প্রার্থীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছে। ঘুষ লেনদেনের ক্ষেত্রে তারা এস এ পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলে দুদক প্রাথমিক প্রমাণ পেয়েছে।
ওই মামলার আসামিরা হলো- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট/পূর্ব জহিরুল ইসলাম, চিফ কমান্ড্যান্ট/পশ্চিম মোহা. আশাবুল ইসলাম, সাবেক চিফ কমান্ড্যান্ট/পূর্ব ইকবাল হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও রেলওয়ের সাবেক কমান্ড্যান্ট ফুয়াদ হাসান পরাগ, রেলওয়ের সাবেক এসপিও/পূর্ব সিরাজ উল্যাহ এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ। আসামিরা সবাই নিয়োগ কমিটির সক্রিয় সদস্য ছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।