বিমানে দুর্নীতি আছে কি না খতিয়ে দেখতে হবে -বিমানমন্ত্রী
রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুর্নীতি আছে কি না, তা আগে খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রবিবার সচিবালয়ে আসেন ফারুক খান।
বিমানে দুর্নীতির অভিযোগ নিয়ে ফারুক খানকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মন্ত্রী বলেন, ‘বিমানে দুর্নীতি আছে, সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে।’
মন্ত্রী জানান, তিনি আগে এই মন্ত্রণালয়ে ছিলেন। এখানকার কর্মকা- সম্পর্কে তিনি জানেন। সেই অভিজ্ঞতার আলোকে এখানে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয়, সে দিকটা দেখা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।