বিমানবন্দর বানাতে কেন পানাশয়ের পাশের জায়গা বেছে নেওয়া হয়?
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমে যেটা চোখে পড়ে, সেটি হলো বিশাল একটি পানাশয়। পৃথিবীর বেশির ভাগ বিমানবন্দরই তৈরি করা হয় বিশাল কোনো পানাশয়ের পাশে।
আবার কোন কোন বিমানবন্দর সমুদ্রের মাঝখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে তৈরি করা হয়েছে!
যেমন, জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর পুরোটাই তৈরি করা হয়েছে কৃত্রিম একটি দ্বীপের ওপর। বাহিরে যেতে হবে কেন; বাংলাদেশেই তো আছে- “কক্সবাজার বিমানবন্দর”। একদম সমুদ্রের মধ্যে রানওয়ে। কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করলে মনে হবে পানির মধ্যেই বিমান নামছে।
আবার প্রশ্ন আসতে পারে, বিমানবন্দর কেন শহর থেকে দূরে সরিয়ে নেওয়া হয়? আর ঢাকার বিমানবন্দরই বা শহরের কাছাকাছি কেন? এসব প্রশ্ন উদয় হলে তার যৌক্তিক জবাবও আছে। জেনে নিন-
কোলাহল কমাতে:
বিমান ওঠা-নামার সময় যে বিশাল শব্দ হয়, তা কানে হেডফোন ছাড়া শুনলে কানে তালা লেগে যেতে পারে। চিন্তা করুন, প্রতিদিন যদি বাসার কাছে এমন বিকট আওয়াজে বিমান উঠে-নামে, কেমন লাগবে? বিকট শব্দে ঘুমাতে পারবেন না। নদী বা সমুদ্রের ধারে বিমানবন্দর তৈরি করলে সেই শব্দটা অনেকটা পানির দিকে বা ফাঁকা জায়গায় চলে যায়। এতে মানুষের সমস্যা তৈরি হয় না। একেবারে প্রাকৃতিকভাবে সাউন্ডপ্রুফিং!
নিরাপত্তার জন্য:
বিমানের রানওয়ে তৈরির জন্য দরকার হয় বিশাল জায়গার। আর বিমানে যদি কোনো কারণে সমস্যা হয়, জরুরি অবস্থায় বিমানকে নিরাপদে নামানোর দরকার হয়, তখন যত বেশি ফাঁকা জায়গা থাকে, তত ভালো। নদী বা সমুদ্রের ধারে সেই ফাঁকা জায়গাটা সহজেই পাওয়া যায়, যেখানে বাড়িঘর বা অন্য কোনো বাধা থাকে না। নিরাপত্তার জন্য এই পানির কাছাকাছি জায়গা ‘সেফটি জোন’-এর মতো কাজ করে।
জায়গার অভাব:
পৃথিবীর বেশিরভাগ বিমানবন্দরই তৈরি করা হয় শহর থেকে একটু দূরে পানাশয়ের কাছাকাছি। শহরের ভেতর যেমন জায়গা পাওয়া যায় না, তেমনই লোকজনেরও সমস্যা হয়; তাই এই মেগা প্রজেক্টটি দূরে সরিয়ে নিতে জাপান বা হংকং ভিন্ন পথ হিসেবে বেছে নিয়েছে সমুদ্রের মাঝের দ্বীপ। ব্যাপক খরচ করে সমুদ্রকে মাটি দিয়ে ভরাট করে বা কৃত্রিম দ্বীপ বানিয়ে বিমানবন্দর তৈরী করেছে তারা।
এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে তো এমন নয়। বাংলাদেশের বিমানবন্দরের আশপাশে তো তেমন নদী নেই। সত্যি বলতে একসময় ছিলো। আগারগাঁও পুরোনো বিমানবন্দর, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে ছিলো বিশাল পানাশয়। এখন যে জায়গা উত্তরা নামে পরিচিত, সেই জায়গাজুড়ে ছিলো বিশাল পানাশয়। শহরের বৃদ্ধির জন্য আস্তে আস্তে সেই জায়গাতেও গড়ে উঠেছে জনবসতি। এজন্য এখন মনে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে খুব একটা পানাশয় নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












