প্লুটো যেভাবে গ্রহের মর্যাদা হারায়
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
একসময় সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিলো প্লুটো। ১৯৩০ সালে এর আবিষ্কার মহাকাশবিজ্ঞানে এক নতুন অধ্যায় খুলে দেয়। দীর্ঘ ৭০ বছর ধরে প্লুটোকেই সৌরজগতের শেষ সীমানার প্রতীক মনে করা হতো। কিন্তু ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় যার ফলে প্লুটো তার গ্রহের মর্যাদা হারায়। এটা ‘ছোট গ্রহ’ হিসেবে নতুনভাবে শ্রেণিবদ্ধ হয়।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত সেই সম্মেলনেই প্রথমবার আনুষ্ঠানিকভাবে গ্রহের সংজ্ঞা নির্ধারণ করা হয়। বিজ্ঞানীরা জানায়, কোনো বস্তু গ্রহ হিসেবে স্বীকৃতি পেতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে- সেটি সূর্যকে প্রদক্ষিণ করবে, নিজস্ব মহাকর্ষ বলের কারণে প্রায় গোলাকার আকার ধারণ করবে এবং নিজের কক্ষপথের আশেপাশের সব বস্তুর ওপর মহাকর্ষীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে।
প্লুটো প্রথম দুটি শর্ত পূরণ করলেও তৃতীয় শর্তে ব্যর্থ হয়। কারণ, এটি নিজের কক্ষপথে অন্য বস্তুর ওপর মহাকর্ষীয় প্রভাব বিস্তার করতে পারে না।
বিজ্ঞানীদের মতে, প্লুটো সূর্যের বাইরে কুইপার বেল্ট অঞ্চলে অবস্থান করছে। সেখানে বরফ ও শিলাযুক্ত ছোট ছোট বস্তুর ভিড়। প্লুটোর ভর তার কক্ষপথের অন্যান্য বস্তুর তুলনায় অনেক কম, ফলে সে অঞ্চলে একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারে না। উদাহরণস্বরূপ পৃথিবী নিজের কক্ষপথে প্রায় সব বস্তুর ওপর মহাকর্ষীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্লুটো তা পারেনি।
যেসব মহাজাগতিক বস্তু প্রথম দুটি শর্ত পূরণ করে কিন্তু তৃতীয় শর্ত পূরণে ব্যর্থ হয়, সেগুলোকে ‘ছোট গ্রহ’ বলা হয়। বর্তমানে প্লুটোর পাশাপাশি এরিস, সেরেস, হাউমেয়া ও মেকেমেকে এই শ্রেণিতে রয়েছে।
এই শ্রেণিবিন্যাস জ্যোতির্বিজ্ঞানকে আরও সুনির্দিষ্ট করেছে এবং সৌরজগতের গঠন সম্পর্কে বোঝাপড়া সহজ করেছে। যদিও প্লুটো এখন আর পূর্ণাঙ্গ গ্রহ নয়, তবুও এটি জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণায় গুরুত্বপূর্ণ একটি গ্রহ হিসেবে বিবেচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












