বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।
ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেয়া হয়।
শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।
আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।