একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে -নাসীরুদ্দীন
একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একাত্তরকে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে তিনি বলেছেন, যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে।
এনসিপি যুবসংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ সামনে রেখে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথাগুলো বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। একাত্তর আমাদের ভিত্তিমূল। আমরা চব্বিশে সেটা রিক্লেইম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।