বিমানবন্দরে অপকর্মে জড়িতদের তালিকা করছে বেবিচক
নিজস্ব সংবাদদাতা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব কটি বিমানবন্দরে অপকর্মে জড়িতদের তালিকা তৈরি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ৫ বছরে চোরাচালান, ঘুষ লেনদেন, মানবপাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িতদের নিয়ে এই তালিকা করা হচ্ছে। বেবিচক ছাড়াও অন্য সংস্থার কর্মী, কিন্তু নানা অপরাধে যুক্ত; তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তালিকা চূড়ান্তের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সময়ে যারা এসব অপকর্মে জড়িত ছিল তাদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য বেবিচক এরই মধ্যে দেশের সব কটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরকে চিঠি দিয়েছে।
এই তথ্য নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, বেবিচক এখন ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। আমরা চাই, বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারী যেন স্বচ্ছভাবে কাজ করেন এবং দেশের ভাবমূর্তি রক্ষা করেন।
বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত ৫ বছরে বিমানবন্দরে যত বড় চোরাচালানের ঘটনা ঘটেছে, তার বেশিরভাগেই অভ্যন্তরীণ কারও না কারও যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। আমরা এখন তাদের শনাক্ত করে তালিকাভুক্ত করছি। প্রাথমিকভাবে ৩০ জনের নাম পাওয়া গেছে, তদন্ত শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে।’
জানা যায়, তদন্তে দেখা গেছে- বিমানবন্দরে একাধিক সিন্ডিকেট সক্রিয় আছে। অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি বা বদলির মাধ্যমে অবস্থান বদল করলেও তাদের অপরাধমূলক কর্মকা-ের ধারা অব্যাহত ছিল। কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে আগের তদন্ত থেকে রেহাই পেয়েছিলেন, এবার তাদেরও সম্পূর্ণ রেকর্ড যাচাই করা হচ্ছে। সিন্ডিকেটের সদস্যরা লাগেজ ছাড়ের নামে প্রবাসী যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের পাশাপাশি পণ্য চোরাচালানেও জড়িত।
বিমানবন্দরে কর্মরত এক কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা সিন্ডিকেট তৈরি করে রেখেছিলেন, এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়েছে। আগেও তদন্ত হতো, কিন্তু ফল আসতো না। এবার মনে হচ্ছে কর্তৃপক্ষ সত্যিই কঠোর। শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে কেউ কেউ আগের বছর বদলি হয়ে অন্য বিভাগে চলে গেছেন, আবার অনেকে এখনও বিমানবন্দরে কর্মরত। তাদের সবার বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরে বারবার অনিয়মের অভিযোগ উঠলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। এবার আমরা ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও নথিপত্রসহ পূর্ণাঙ্গ প্রমাণ সংগ্রহ করছি।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।