বিভিন্ন দাবি নিয়ে এবার বিক্ষোভে চিকিৎসকরা
বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সংস্কারসহ নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে চিকিৎসকরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চিকিৎসকদের পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ টু বিএমডিসি’ পালনে সংস্থাটির সামনে অবস্থান নেওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় তারা।
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন চিকিৎসকরা। তারা জানান, বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিক্যাল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচি চলছে। বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন তারা।
চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে আছে- ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করা; মেডিক্যাল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন অনুযায়ী মেডিক্যাল সহকারী হিসেবে নিশ্চিত করা; মেডিক্যাল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।