বিপুলসংখ্যক বাংলাদেশীসহ লাখো বিদেশিকে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বিপুলসংখ্যক বাংলাদেশীসহ লাখো বিদেশীকে মুক্তি প্রদানের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দফতর। রিপাবলিকানরা সীমান্ত সুরক্ষাসহ অভিবাসন দফতরে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিয়োগের বিষয়টি বাজেটে সাঁয় না দেয়ায় ডেমক্র্যাটরা এমন ডিটেনশন সেন্টার খালি করতে বাধ্য হচ্ছে বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট সংবাদ প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষাসহ অভিবাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইচ্ছায় বাজেটে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্ধ চাওয়া হয়েছিল। কিন্তু রিপাবলিকানরা সিনেটে পাশ হওয়া বিল থেকে তা বাদ দিতে বাধ্য করেছে। এজন্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া বিদেশীদের মধ্যে যারা সীমান্তরক্ষী কর্তৃক গ্রেফতারের পর ডিটেনশন সেন্টারে রয়েছে তাদের থাকা-খাওয়ার সংস্থান করা অসম্ভব হয়ে পড়ায় লক্ষাধিক অবৈধ অভিবাসীকে মুক্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে লাখ লাখ মানুষের মিছিলে বেশ কিছু বাংলাদেশীও ঢুকে পড়েছে। এরমধ্যে অনেকেই সীমান্তে গ্রেফতারের সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে। অনেকে প্যারলে মুক্তিলাভে সক্ষম হলেও অধিকাংশই ডিটেনশন সেন্টারে রয়েছে। তাদেরকেই সহজশর্তে মুক্তির প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, সীমান্ত অরক্ষিত থাকায় বাইডেনের আমলে প্রতিদিন অবাধে হাজার হাজার বিদেশি ঢুকে পড়ছে এবং এর ফলে সামাজিক অস্থিরতা বিরাজ করছে বলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছে। সেই কারণেই বাইডেন প্রশাসন বাজেটে সীমান্তে আরো রক্ষী নিয়োগের অভিপ্রায়ে বাজেট প্রস্তাব করেছিলো। এই বাজেট পাশ হলে সামনের নির্বাচনে বাইডেনের জনপ্রিয়তা আরো বাড়বে বলে মনে করে ট্রাম্প তার রিপাবলিকান সিনেটর-কংগ্রেসম্যানদের বারণ করে। ফলে বাজেট থেকে ওই প্রসঙ্গটি বাদ দিতে বাধ্য হয়েছে ডেমক্র্যাটরা। কারণ রিপাবলিকানদের সাপোর্ট ছাড়া কংগ্রেসে কোনও বিলই পাশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যমান বাজেটে এ খাতে ৭০০ মিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পুষিয়ে নিতেই ডিটেনশন সেন্টার খালি করার বিকল্প পাচ্ছে না বাইডেন প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












