বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়ন, জুনে চালু
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রামে বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে পুরোনো সিস্টেম পরিবর্তন করা হচ্ছে। এটি চালু হলে আগামী জুনের শুরুতে দৈনিক গ্যাস বটলিংয়ের সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। পতেঙ্গায় অবস্থিত প্ল্যান্টটি প্রায় ৪৪ বছরের পুরোনো। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্ল্যান্টটি আধুনিকায়নের মাধ্যমে বটলিংয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে। বটলিং প্ল্যান্টটি আগামী জুন মাসে চালুর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানান। বটলিংয়ের সক্ষমতা না থাকায় বিগত দুই বছর যাবত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বাল্কে এলপিজি বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তারা কম মূল্যে বিপিসির এলপি গ্যাস প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭৭-৭৮ সালে পতেঙ্গায় এলপিজি বটলিং প্ল্যান্টটি নির্মাণ করা হয়। চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে প্রায় ১৭ ধরনের জ্বালানি উৎপাদন করে। এসব জ্বালানি পরিশোধন করতে গিয়ে এলপি গ্যাস পাওয়া যায়। ইস্টার্ন রিফাইনারি থেকে প্রাপ্ত এলপিজি গ্রাহক পর্যায়ে সরবরাহের জন্য পতেঙ্গায় বটলিং প্ল্যান্টটি চালু করা হয়।
গত প্রায় দুই বছর যাবত ইস্টার্ন রিফাইনারিতে এলপিজি উত্পাদন বেড়েছে। আগে মাসে ১ হাজার ২০০ মেট্রিক টনের মতো উৎপাদন হলেও এখন মাসে প্রায় ১ হাজার ৪০০ মেট্রিক টন এলপিজি উৎপাদন হচ্ছে। কিন্তু বিপিসির এলপিজি বটলিং প্ল্যান্টের সক্ষমতা বাড়েনি।
প্ল্যান্টের দায়িত্ব প্রকল্প কর্মকর্তা ও এলপি গ্যাস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছিদ্দিক হোসেন বলেন, প্ল্যান্টের অটোমেশনের কাজ প্রায় শেষ। আগামী জুনের শুরুতে চালু করতে পারব। এটি চালু করা হলে দৈনিক প্রায় ২৮ গাড়ি বা ৬ হাজার ৬৬৪ বোতল এলপিজি সররবাহ দেওয়া যাবে। আগামী জুনের শুরুতে সিলেটের কৈলাশটিলায় অবস্থিত এলপিজি বটলিং প্ল্যান্টটিও চালুর প্রক্রিয়া চলছে। ঐ প্ল্যান্টে বছরে ৫ হাজার টন এলপিজি বটলিংয়ের সক্ষমতা রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)