বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি -সিপিডি
নিজস্ব সংবাদদাতা:
দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো অপ্রয়োজনীয় ছিল আর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়বে মূল্যস্ফীতির বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চলতি অর্থবছরের উত্তরণকালীনে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে।
সংস্থাটির মতে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি। রাজস্ব আহরনে ঘাটতি, ব্যাংকখাতের বিশৃঙ্খলাসহ নানা কারণে এখনও অর্থনীতি চাপে রয়েছে।
অর্থবছরের শেষে এসে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হয়নি মনে করে সংস্থাটি জানায়, আবার বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়বে মূল্যস্ফীতি।
অর্থবছরের শেষদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার এ কথা উল্লেখ করে সিপিডি জানায়, এতে শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।