বিদেশ পাঠানোর নামে প্রতারণা, মূলহোতা গ্রেফতার
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পোল্যান্ডে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মুহম্মদ সাইফুল ইসলাম পরাগকে (২৯) রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাইফুল ইসলাম পরাগ দিনাজপুরের বিরামপুর থানার পূর্বপাড়া এলাকার মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে নিজেকে অঙ্গীকার বিডি নামে একটির অফিসের ডিরেক্টর হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন অফিসের বড় কর্মকর্তা বলেও পরিচয় দেয়। সে পোল্যান্ডসহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো।
তিনি জানান, বন্ধুকে সঙ্গে নিয়ে পরাগ বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা দিয়ে তারা দুজনই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করে। ইতোমধ্যে তার অপরাপর সহযোগী পোল্যান্ডে চলে গেছেন। কিন্তু তার ভিসা পেতে দেরি হচ্ছিল। এর মধ্যেই র্যাবের হাতে গ্রেফতার হয় সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)