বিদেশে থাকা বাংলাদেশি ও দেশে অবস্থানরত বিদেশিদের দুর্নীতির তদন্ত করতে পারবে দুদক
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি এবং দেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন ২০২৫ অধ্যাদেশের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। খসড়াটি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তিনটি আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর একটি দুর্নীতি দমন কমিশন আইন। এখন থেকে বাংলাদেশে অবস্থানকালে, কেউ বাংলাদেশি বা বিদেশি যেই হোক না কেন, যদি অন্য দেশে কোনো দুর্নীতি করে, তার তদন্ত ও বিচার দুদক করতে পারবে।
অধ্যাদেশের খসড়ায় 'জ্ঞাত আয়ের' সংজ্ঞায় বলা হয়েছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়, অবৈধ আয় নয়। এসব বিষয় স্পষ্ট করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
তিনি বলেন, 'যে এলাকায় দুদকের অফিস থাকবে, সেখানেই বিশেষ আদালত গঠনের বিধান রাখা হয়েছে। দুদকের চেয়ারম্যান বা প্রধান নির্বাচনের জন্য সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন বিচারক। '
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)