বিদেশী মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ২১ শতাংশ
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত চার বছরে বিদেশী মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান ২১ শতাংশ বেড়েছে| বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে| আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী এই তথ্য নিশ্চিত করেছেন|
তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি| আমার লক্ষ্য হলো মুদ্রার মান এমনভাবে ধরা রাখা, যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে| এছাড়া ব্যাংকিং খাতকে প্রসারিত করা ও অর্থনৈতিক সহায়তা বাড়ানোও আমাদের বিশেষ লক্ষ্য|
তিনি আরো বলেন, ‘গত বছর বিদেশী মুদ্রার বিপরীতে আফগানির মান ০ দশমিক ৭৯ শতাংশ ইতিবাচক ছিলো| এটি আমাদের মুদ্রা স্থিতিশীল থাকাকে নির্দেশ করে| ’
তিনি জানান, বিশ্বের ২০০টি ব্যাংকের সাথে এ মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে| আমরা এ সংখ্যা আরো অনেক বাড়াতে চাই| যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক ম-লে তাদের ব্যবসার পরিধি বিস্তৃত করতে পারেন|
কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে| যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সাথে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে|
এছাড়া দেশটির বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকরা সবসময় সেবা পান না বলে অভিযোগ করেছেন অনেকে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)