বিদেশীদের হাতে বন্দর ইজারা চুক্তি নিয়ে বিডা চেয়ারম্যান আশিক এবার যা বললো
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারার ক্ষেত্রে যদি ‘জাতীয় স্বার্থ রক্ষা হয়’, শুধু সে ক্ষেত্রেই চুক্তিটা হবে বলে দাবি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক।
সচিবালয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে এ কথা বলেছে।
দেশের প্রধান সমুদ্র বন্দরের এনসিটি পরিচালনার ভার আমিরাত-ইসরাইলভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নানা আলোচনা-সমালোচনা হয়েছে, এমনকি আন্দোলন চলেছে।
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়টি নিয়ে বৈঠকে কোনো দিকনির্দেশনা দিয়েছেন কি না-এ প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেছে, উনাকেই প্রথমবারের মতো আমরা আপডেট করেছি পুরা ইস্যুটা। সো উনি ওটা পুরাটা শুনে এটার যেটা ইম্পর্টেন্স উনি সেটার ব্যাপারে উনি খুব সিরিয়াস।
“আমাদের অনেকগুলো অনেক মিনিস্ট্রি তো ওখানে (বৈঠকে) ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো উনাদেরকে উনি কিছু নির্দেশনা দিয়েছে।”
এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়াটা ‘অন্তর্বর্তী সরকারের সময় শুরু’-এমন বক্তব্য এক সাংবাদিক তুললে আশিক সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, “না, এটা আসলে আপনি ভুল বলছেন, এটা তার পূর্ববর্তী প্রক্রিয়া।”
অন্তর্বর্তী সরকার এনসিটি ‘চুক্তির পক্ষে ছিল কি না’ আর বর্তমান সরকার কোন অবস্থানে-এমন প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলে, “চুক্তির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন ব্যাপারটা তা না।
“আমি আবারও বলছি যে যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সে ক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এ রকম কথা ইন্টেরিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয়, কারেন্ট গভর্মেন্ট সিমিলার একটা পজিশন হয়তো নিবে।”
তিনি বলেন, “আসলে এটা প্রথম দিনের মিটিং। সো আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুড ড্র করা উচিত হবে না।”
বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন-এমন প্রশ্নের উত্তরে আশিক বলেছে, “না উনি আজকে- আমরা উনাকে ব্রিফ করেছি। উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি। উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডস দিয়েছেন।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












