বিদেশি মাল্টার চেয়ে তিনগুণ সস্তা দেশি মাল্টা
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চড়া দামের বিদেশি ফল মাল্টার বিকল্প হিসেবে দেশি মাল্টা এখন দেশের বাজারে সহজলভ্য। আমদানি করা মাল্টার তিন ভাগের এক ভাগ দামে মিলছে দেশে উৎপাদিত এই ফল। দামে কম এবং স্বাদেও বিদেশি মাল্টার কাছাকাছি হওয়ায় এখন নিম্ন ও সীমিত আয়ের মানুষও ভিটামিন সি জাতীয় ফল মাল্টার স্বাদ নিতে পারছে। আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য এর উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন দোকানে বর্তমানে মাল্টা বিক্রি হচ্ছে। আমদানি করা মাল্টার কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, অন্যদিকে দেশে উৎপাদিত দেশি মাল্টা বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা কেজিতে।
দামে কম হওয়ায় এবং স্বাদে বিদেশি মাল্টার কাছাকাছি হওয়ায় ক্রেতারা এখন দেশি মাল্টার দিকেই ঝুঁকছেন। চাহিদা বাড়ায় দেশি মাল্টা চাষে কৃষকের আগ্রহও বাড়ছে। সরকারি তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবছরে দেশে মাল্টার উৎপাদন ছিল ১৭ হাজার টন, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার টনে।
তবে দেশি মাল্টার ফলন বাড়লেও এ সময় আমদানি কমেনি। কেবল ২০২৪-২৫ অর্থবছরেই মাল্টা আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা।
কৃষি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য পতিত জমি বা মূল ফসল উৎপাদনে ক্ষতি হয় না এমন জমিতে মাল্টাসহ বিদেশি ফলের উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)