স্বর্ণের নজিরবিহীন দাম বৃদ্ধির পর এবার বাড়ছে রুপার দামও
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০০০ ডলার অতিক্রম করেছে, যা নতুন রেকর্ড। স্বর্ণের এই নজিরবিহীন দাম বৃদ্ধির পর এবার রুপার দামও রেকর্ড পরিমাণ বেড়েছে। বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলার অতিক্রম করার পর একই দিনে রুপারও নতুন দাম রেকর্ড করা হয়।
গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ১১ মিনিট পর্যন্ত স্পট সিলভারের দাম ৪৯.৫৪ ডলার রেকর্ড করা হয়, যা আগের তুলনায় ৩.৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বহু গয়নার দোকানেই সোনার চেয়ে রুপার চাহিদা সবসময় বেশি থাকে। কেন? প্রথমত, এর দাম সোনার তুলনায় অনেক কম। ফলে শখের গয়না, উপহার ইত্যাদির ক্ষেত্রে তা বেশ বাজেটসই। সাজসজ্জায় রুপার গয়নার আলাদা কদরও আছে। তাছাড়া রুপার ব্যবহার শুধু গয়নাতেই সীমাবদ্ধ নয়। রুপার থালা-বাসন ইত্যাদিও কেনেন মানুষ। তাছাড়া শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলোরও বিভিন্ন পণ্য তৈরির ক্ষেত্রে রুপার দরকার হয়। ফলে রুপার একটি সামগ্রিক চাহিদা রয়েছে। এদিকে এই বিপুল চাহিদার কারণেই সময়ের সঙ্গে এই ধাতুর প্রাপ্যতা কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই দামও আকাশচুম্বী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।