বিদেশি ঋণে স্বাক্ষরের আগে ৬ শর্ত দেবে সরকার
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদেশি ঋণের প্রকল্পের সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে ও অনাবশ্যক ব্যয় রোধে ঋণচুক্তি স্বাক্ষরের আগে ছয়টি পূর্বশর্ত পূরণ বাধ্যতামূলক করতে যাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এসব বাধ্যতামূলক শর্তের মধ্যে রয়েছে প্রকল্প অনুমোদনের আগে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা, দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত ও প্রকল্পসংশ্লিষ্ট জনবল নিয়োগ সম্পন্ন করা।
এসব শর্ত সংবলিত একটি পরিপত্রের খসড়া ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে।
ছয় পূর্বশর্ত:
খসড়া পরিপত্র অনুযায়ী, বিদেশি ঋণের প্রকল্পের জন্য কোনো ঋণচুক্তি স্বাক্ষরের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে ছয়টি প্রধান শর্ত পূরণ করতে হবে।
প্রথম শর্ত হলো, পরিকল্পনা কমিশনের স্তরবিন্যাস অনুযায়ী কর্তৃপক্ষের দ্বারা প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বা টিএপিপি (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রপোজাল) অনুমোদন নিশ্চিত করা।
দ্বিতীয়ত, প্রকল্প পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন করতে হবে, যাতে প্রকল্প কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হয়।
তৃতীয় শর্ত হচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অধীনস্থ সংস্থা কর্তৃক প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে হবে।
চতুর্থ শর্ত অনুযায়ী, ভূমি অধিগ্রহণজনিত কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
পঞ্চম শর্তে বলা হয়েছে, পণ্য, পূর্ত ও সেবা-সংক্রান্ত ব্যয় প্রাক্কলন, দরপত্র নথি প্রস্তুত ও কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড পর্যন্ত সম্পূর্ণ দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ষষ্ঠ শর্ত অনুসারে, প্রকল্প বাস্তবায়নে ইউটিলিটি স্থানান্তরের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সেবাদাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে একটি সময়াবদ্ধ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে হবে। একইসঙ্গে সাবসিডিয়ারি ঋণচুক্তির (এসএলএ) শর্তাবলির ব্যাপারে অর্থ বিভাগের সম্মতি নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)