তারেক রহমানকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলটির প্রতি জনসমর্থন ক্ষুণœ করতে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণে একটি গভীর ষড়যন্ত্র চলছে, যাতে দেশের ভেতর ও বাইরে থেকে রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চিকিৎসকদের এক প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, তারেক রহমান এখন পর্যন্ত কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। বরং বিএনপির ভেতর থেকেই ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।
সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে রিজভী বলেন, দুই-একটি ইসলামিক দল এই ঘটনার সূত্র ধরে জনগণকে বিভ্রান্ত করছে এবং সত্য লুকাতে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, মামলার এজাহারে তাদের নাম নেই। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি- তারা যেন প্রকৃত তথ্য সামনে আনে।
ঘটনার ভিডিও দুই দিন পর ভাইরাল হওয়ার পেছনেও তিনি ষড়যন্ত্রের ইঙ্গিত দেখেন। রিজভী বলেন, এর পেছনে দেশের ভেতর থেকে কোনো গোষ্ঠী এবং আন্তর্জাতিক কোনো শক্তি জড়িত থাকতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।