বিদেশি ঋণের ঘাটতি ৪৬ শতাংশ, বেড়েছে পরিশোধের চাপ
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের উন্নয়ন কর্মকা-ে বৈদেশিক ঋণনির্ভর অর্থায়নে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের অর্থছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি- উভয় ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। তবে এর বিপরীতে আগের নেওয়া ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ আরও বেড়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.৮৬৮ বিলিয়ন ডলার। কিন্তু অর্থবছরের ১০ মাস শেষে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ছাড় হয়েছে মাত্র ৪.২৩৬ বিলিয়ন ডলার, যা মোট লক্ষ্যমাত্রার ৫৩.৮৪ শতাংশ। অর্থাৎ ঘাটতি রয়েছে ৪৬.১৬ শতাংশ।
গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক ঋণের অর্থছাড় ছিল ৫.১২৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে অর্থছাড় কমেছে প্রায় ১৮ শতাংশ।
বিশ্লেষকদের মতে, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, ক্রয় প্রক্রিয়ার জটিলতা, উন্নয়ন প্রকল্পে সময়ক্ষেপণ এবং বৈশি^ক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বৈদেশিক ঋণের অর্থছাড়ে এমন স্থবিরতা তৈরি হয়েছে। এতে সরকারের উন্নয়ন ব্যয় বাস্তবায়নেও চাপ তৈরি হতে পারে।
অপরদিকে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আদায়ের ক্ষেত্রেও বড় ধরনের ধীরগতি দেখা গেছে। চলতি অর্থবছরে ৬.৭১৫ বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও এপ্রিল পর্যন্ত পাওয়া গেছে মাত্র ২.৮০৭ বিলিয়ন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে মাত্র ৪১.৮৪ শতাংশ।
গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছিল ৪.২৫৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে প্রায় ৩৪ শতাংশ।
এদিকে ঋণের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমলেও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে ধারাবাহিকভাবে। ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে উন্নয়ন সহযোগীদের ঋণের কিস্তি ও সুদ বাবদ বাংলাদেশ পরিশোধ করেছিল ৩.৫০৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৮০২ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় ৮.৪১ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)