হাটিকুমরুল ইন্টারচেঞ্জ:
বদলে যাচ্ছে উত্তরবঙ্গের ঈদযাত্রা
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের জন্য এলো স্বস্তির খবর। দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ কমাতে চালু করা হয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই লেন চালু হওয়ায় এবার ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক হবে।
হাটিকুমরুল এলাকায় বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন আশাবাদের কথা জানা গেছে। যাত্রী ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এখান থেকেই ঢাকা-পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন পৃথক হয়ে যায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজারে। ফলে প্রতি বছরই এই মোড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি। উত্তরাঞ্চলের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২১ মে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ লেনটি খুলে দেওয়া হয়। এতে ঈদযাত্রায় যানজট কমে স্বস্তি ফিরবে বলে আশা করছেন যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা।
প্রকল্প সূত্র জানায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি মাত্র গোল চত্বর। এখানে ঘুরে প্রতিদিন চলাচল করতো উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ জেলার হাজার হাজার যানবাহন। এতে প্রায় সময়ই ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হতো এই পথে চলাচলকারী চালক ও যাত্রীদের। মাঝেমধ্যে ঘটতো ছোট-বড় দুর্ঘটনা।
যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল নির্বিঘœ ও গতিশীল করতে সাসেক-২ প্রকল্পের আওতায় ২০২২ সালে শুরু হয় আন্তর্জাতিকমানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ। প্রকল্পটিতে বিভিন্ন জেলার যান চলাচলের জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে। সেইসঙ্গে তিন চাকার যানবাহন চলাচলের জন্য পৃথক লেন রাখা হয়েছে। ৭৩৮ কোটি টাকা ব্যয়ে ইন্টারচেঞ্জের নির্মাণকাজ করছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন।
এ বিষয়ে সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন বলেন, ‘উত্তরবঙ্গগামী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই লেন ব্যবহার করবে। এতে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা আছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নৌপথে চরম সংকট: রাস্তায় নামলেন মালিকরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নৌবাণিজ্য বাড়াতে খাল-নদীপথের টেকসই উন্নয়ন জরুরি’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চাইলো বিজিএমইএ ও বিকেএমইএ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চশিক্ষার খরচ সামলাতে হিমশিম, ভরসা টিউশনি-খ-কালীন কাজ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিআইডির দায়িত্বে অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোসাইন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিশরের বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অচলাবস্থায় খুবির একাডেমিক কার্যক্রম, জরুরি সিন্ডিকেট সভা আগামীকাল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)