বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৫ হাজার ৫৫৬ কোটি ডলার
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রফতানি হয়েছে ৫ হাজার ৫৫৫ কোটি ৮৭ লাখ ডলার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, এর আগে ২০২১-২২ অর্থবছরে রফতানি হয়েছিল ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলার। সে হিসাবে বিদায়ী অর্থবছরে রফতানি আয় বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ডলার। অর্থাৎ, রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬.৬৭ শতাংশ।
তবে রফতানি আয়ের লক্ষ্য পূরণ হয়নি বিদায়ী অর্থবছরে। লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। বছরটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ৪.২১ শতাংশ রফতানি কম হয়েছে।
একক মাস হিসেবে সদ্য শেষ হওয়া জুনে ৫০৩ কোটি ১৫ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৬১ শতাংশ কম হলেও ২০২২ সালের জুন মাসের চেয়ে ২.৫১ শতাংশ বেশি।
দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। প্রায় ৮০ থেকে ৮২ শতাংশ আয় আসে এই খাতটি থেকে। বিদায়ী অর্থবছরেও দেশের তৈরি পোশাক খাতের রফতানি আয়ের অবস্থান বেশ ভালো ছিল। বিদায়ী অর্থবছরে দেশের তৈরি পোশাক খাতের রফতানি প্রবৃদ্ধি ১০.২৭ শতাংশ। ইপিবির তথ্যমতে, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক থেকে রফতানি আয়ের লক্ষ্য ছিল ৪ হাজার ৬৮০ কোটি ডলার। অর্থবছরটিতে রফতানি হয়েছে ৪ হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ ডলার। অর্থাৎ, এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে.৪১ শতাংশ বেশি।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তৈরি পোশাক ছাড়া রফতানি আয়ের অন্যান্য খাত খুব একটা ভালো করতে পারেনি বিদায়ী বছরে। নেতিবাচক রফতানি প্রবৃদ্ধি হয়েছে কৃষিপণ্যসহ হিমায়িত মাছ, রাসায়নিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, স্পেশাল টেক্সটাইল ও কার্পেটে।
২০২১-২২ অর্থবছরের তুলনায় বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্যের রফতানি কমেছে ২৭.৪৭ শতাংশ, হিমায়িত মাছে ২০.৭৬ শতাংশ, রাসায়নিক পণ্যে ১৬.৭৭ শতাংশ, রাবারে ২১.৯৪ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১.৭৪ শতাংশ, হ্যান্ডিক্রাফটসে ৩০.৫৪ শতাংশ, সিল্কে ৩০.৬৯ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৯.১ শতাংশ, কার্পেটে ৩২.২২ শতাংশ ও স্পেশাল টেক্সটাইলে রফতানি কমেছে ৯.৫৮ শতাংশ।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।