বিতর্কিত অপসংস্কৃতি তথাকথিত ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন!
বিজাতীয় বিধর্মীদের অপসংস্কৃতিগুলো থেকে ধীরে ধীরে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরও এসব অপসংস্কৃতির পৃষ্ঠপোষকরা মানুষকে নানাভাবে এসবে জড়াতে চায়। যেমন কিছুদিন আগে পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি নামক বিধর্মী-বিজাতীয়দের অপসংস্কৃতি পালনের নির্দেশনা দেয়া হয়েছে দ্বীন ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র মাদরাসাগুলোতে। তবে এবার ২০২৫ সালের পহেলা বৈশাখে কথিত ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে।
গতকাল জুমুয়াবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই সিদ্ধান্ত।
এভাবে নামকরণ পরিবর্তন হলেও ইসলামী শরীয়তে যে বিষয়টি নাজায়িজ সেটা নাজায়িজই থাকবে বলে মন্তব্য করেছেন হক্বানি ওলামায়ে কেরাম। তারা বলেন, নববর্ষ তথা নওরোজ পালন একটি মজুসী, অগ্নিউপাসক ও মূর্তিপূজারীদের অপসংস্কৃতি। এটি কোন ঈমানদার মুসলমানের জন্য পালন করা কোনভাবেই জায়েজ নয়, বরং শিরক। তাই এ ধরণের হারাম নাজায়িজ বিষয় যে নামেই পালন করা হোক না কেন, মুসলমানদেরকে এসব অপসংস্কৃতির চর্চা থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।