বিডিআর পিলখানা হত্যার তদন্তে ‘কমিশন’ নয় ‘কমিটি’ : গভীর প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিডিআর হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্র্বতীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এর আগে গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকা-ের ঘটনায় আদালতে দুটি মামলা চলমান। তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য বিডিআর হত্যাকা-ের কমিশন গঠন হচ্ছে না। তার দুই দিন পর ‘তদন্ত কমিটি’ গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
এদিকে শাহাদত বরণকারী তৎকালীন বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ বলেন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করবে হতে। স্বাধীন তদন্ত কমিটি করা হলে অনেকের নাম আসবে। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এদেশের সাধারণ মানুষ বিডিআর হত্যাকা-ের সাথে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠগড়ায় দেখছে চায়। বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক, সাহসী সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেক কর্মকর্তার জেল হয়েছে, জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এই হত্যাকা-ের তদন্তে একটি কমিশন করা হোক। যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হোক।
রাকিন আহমেদ আরো বলেন, আমরা সব সময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকা-ের বিচার চেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিডিআর হত্যাকা-ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে কি?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ‘কমিটি’ করার। দু’টিকে অভিন্ন বিষয় দাবি করলেও ‘কমিশন’ এবং ‘কমিটি’র আবিধানিক অর্থে রয়েছে ব্যাপক পার্থক্য। ‘কমিশন’ বলতে কোনো একটি সংগঠন বা প্রশাসনিক সংস্থাকে বোঝায়। যেমন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন। যে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা থাকে। যারা একত্রিত হয়ে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে থাকে। সত্ত্বা হিসেবে এটি স্বাধীন। কমিশনে এক বা একাধিক জনবল থাকে। পদবিন্যাস বা অর্গানোগ্রাম থাকে। কমিশনে কমিশনারদের নিয়োগ প্রদান করেন প্রেসিডেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ‘কমিশন’ একটি বহুমুখি সংস্থা। যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। সেটি হতে পারে প্রশাসনিক,আইনি বা বিচারিক। যুক্তরাজ্যে ‘কমিশন’ বলতে তদন্ত কাজে ব্যবহৃত সংস্থাকে বোঝানো হয়। এটি একটি নিয়ন্ত্রক সংস্থাও হতে পারে।
পক্ষান্তরে, ‘কমিটি’ হচ্ছে এক বা একাধিক ব্যক্তির একটি সংস্থা। এটি অন্য সংস্থার অধীন হিসেবে কাজ করে। কমিটি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে বিবেচিত হতে পারে না। একটি আইনসভার সদস্যকে একটি কমিটির কার্যভার অর্পণ করা যায়। যা তাদের একটি নির্দিষ্ট কমিটিতে কাজ করার অধিকার দেয়। তাই ‘কমিশন’র পরিবর্তে ‘কমিটি’ করাকে শুভঙ্করের ফাঁকি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, কমিশন হচ্ছে স্বাধীন এবং ব্যাপকভিত্তিক কর্ম পরিচালনার লক্ষ্যে গঠিত। কিন্তু কমিটির সীমাবদ্ধতা রয়েছে। কমিশন গঠন করা না হলে বিডিআর পিলখানা নজিরবিহীন এ হত্যাকা-ের প্রকৃত মোটিভ উদঘাটন সম্ভব হবে না। প্রকারন্তে, কমিটি গঠনের মাঝে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার মতো চক্রান্ত থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












