বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে -পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারা দেশে বিটিসিএল’র অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ’র সেবার মান বাড়ানোর মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন’র সেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি অন্যন্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহারও নিশ্চিত করতে হবে।
দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল’র কার্যক্রম পয ালোচনা সভায় এ নির্দেশ দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।